চাকরি করলেও বেতন পাচ্ছে না শোভন (নিলয়)। অন্যদিকে, প্রেমিকা ঝুমুরকে (সারিকা) বিয়ের জন্য চাপ দিচ্ছে পরিবার। নানা চাপে শোভন যেন দিশেহারা। সে আর দেশে থাকতে চায় না। ভাগ্য বদলাতে চায় বিদেশে গিয়ে। সে জন্য অনেক টাকা লাগবে। মা তার লাইফ ইনস্যুরেন্স ভাঙতে চায় কিন্তু সময়ের আগে ভাঙার কারণে পুরো টাকাটা পাওয়া যাবে না। এদিকে বাড়িওয়ালা জেনে যায় শোভনের সঙ্গে তার মেয়ের প্রেম। একদিন শোভন বাসায় ফিরে দেখে ট্রেনে কাটা পড়ে তার মা মারা গেছে। আসলে লাইফ ইনস্যুরেন্সের টাকা পুরোটা পেতে তিনি আত্মহত্যা করেছেন। এমন গল্পে নির্মিত হয়েছে নাটক মায়াজাল। প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় অভিনয় করেছেন নিলয় আলমগীর, সারিকা সাবাহ প্রমুখ। প্রচার হবে আজ রাত ১০টা ২০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫