মানবিক অবস্থার অবনতি হওয়ায় আফগানিস্তানে বিভিন্ন ধরনের মাদকের চোরাচালান বেড়েছে জানিয়ে গত শুক্রবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত, রাশিয়া ও চীন। এক ভার্চুয়াল বৈঠক শেষে দেশ তিনটির পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
এতে বলা হয়, এ অঞ্চলে আফগানিস্তানের আফিম ও মেথামফেটামিনের চোরাচালান সম্প্রতি বেড়েছে। এটা আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য হুমকি। এ কারবার থেকে দেশটির সন্ত্রাসী গোষ্ঠীগুলো অর্থ সংগ্রহ করছে।
আগস্টে পশ্চিমা সহায়তাপুষ্ট আশরাফ গানি সরকারের পতন এবং তালেবান ক্ষমতা নেওয়ার পর আন্তর্জাতিক কর্তৃপক্ষগুলো হঠাৎ দেশটির বিভিন্ন তহবিল আটকে দেয়। যুক্তরাষ্ট্রে দেশটির ৯০০ কোটি ডলারের বেশি সম্পদ আটকে আছে। এতে করে দেশটির মানবিক পরিস্থিতির আরও খারাপ হয়েছে।
এ অবস্থায় সেখানে মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে আন্তর্জাতিক মহলকে এবং আফগানবিষয়ক জাতিসংঘের প্রস্তাব মেনে চলতে তালেবানের আহ্বান জানানো হয়েছে তিন দেশের যৌথ বিবৃতিতে। এতে বলা হয়, আফগানিস্তানের মানবিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। এ অবস্থায় আন্তর্জাতিক পক্ষগুলোর উচিত, সেখানে মানবিক কার্যক্রম অব্যাহত রাখা। তা ছাড়া এ অঞ্চলে মাদকের চোরাচালান বন্ধে দেশ তিনটি যৌথভাবে কাজ করবে বলেও ঘোষণা দিয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫