বাসায় একা একা যখন বিরক্ত হও, তখন একজন বন্ধুকে কাছে পেলে নিশ্চয় অনেক গল্প করবে, খেলবে। সেই বন্ধুটি হতে পারে পোষা প্রাণী কিংবা পুতুল অথবা তোমারই মতো একজন মানুষ। আজ এক ছোট্ট কুকুরছানার গল্প বলি।
সে ভীষণ আদর ও যত্ন চায়। যত্ন না পেলে কাঁদে, অভিমান করে। তুমি কি তার সঙ্গে খেলতে চাও? তাহলে অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও ‘পাপ্পি পেট কেয়ার’ অ্যাপটি। এই অ্যাপে থাকা কুকুরছানার সঙ্গে মজার সময় কাটাতে পারবে। ছোট্ট এই কুকুরছানা তোমার সঙ্গে খেলবে, ঘুমাবে ও গল্প করবে। তুমি তাকে সময়মতো মজার মজার খাবার খাওয়াবে, গোসল করাবে, তার ঘর পরিষ্কার করায় তাকে সাহায্য করবে, তাকে সুন্দর ও পরিষ্কার পোশাক পরতে সাহায্য করবে। কুকুরছানাটি কোথায় থাকবে, কোথায় খেলবে, কোথায় বিশ্রাম নেবে, সে বিষয়গুলোও তোমাকে নির্ধারণ করতে হবে। তাকে ভালো করে মেকআপও করাতে হবে। এতে সে খুব খুশি থাকবে। আর তুমিও পয়েন্ট পেয়ে যাবে।
মজার এ খেলাটি খেলতে গুগল প্লে স্টোর থেকে ‘পাপ্পি পেট কেয়ার’ অ্যাপটি আজই ইনস্টল করে নাও। এটি একেবারে ফ্রি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫