চলতি বছরের ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল সুলতানা’স ড্রিম-এর প্রথম উদ্যোগ ‘ব্রেকিং দ্য সাইলেন্স’। এটি মূলত তরুণ নারীদের নিয়ে চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ ও অনুদানের আয়োজন। প্রায় শতাধিক আবেদনকারীর মধ্য থেকে ১৬ জন তরুণ নারীকে নিয়ে দুই ধাপে প্রশিক্ষণ কর্মশালা হয়। প্রশিক্ষক ছিলেন দেশ ও বিদেশের শীর্ষ চলচ্চিত্র নির্মাতা ও একাডেমিকরা।
ছয় মাসের প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের চিত্রনাট্য থেকে সেরা চিত্রনাট্য বাছাই করার জন্য একটি স্বতন্ত্র জুরিবোর্ড গঠন করা হয়। জুরিরা সর্বসম্মতিক্রমে তিনটি প্রজেক্টকে নির্মাণ-সহায়তা প্রদানের সিদ্ধান্ত দেন। গতকাল ঘোষণা করা হলো সুলতানা’স ড্রিম থেকে অনুদান পাওয়া তিন তরুণ নারী নির্মাতার নাম। ফাতিহা তাইয়ারা স্পর্শ বানাবেন ‘গ্রো উইথ দ্য ফ্লো’ সিনেমা। মাহমুদা আক্তার মনীষার সিনেমার নাম ‘গালি কথন’। আর ‘আ লেজি নুন অ্যান্ড আ হাউস ওয়াইফ’ নামের সিনেমাটি বানাবেন মনন মুনতাকা।
সুলতানা’স ড্রিমের ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ আয়োজনের সহ-আয়োজক প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ এবং পরিবেশনা সহযোগী গ্যেটে ইনস্টিটিউট অব বাংলাদেশ। জুরিবোর্ডের সদস্য ছিলেন গ্যেটে ইনস্টিটিউট অব বাংলাদেশের পরিচালক ড. কার্স্টেন হ্যাকেনব্রোচ, চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালেদ ঋতি, ফরাসি চলচ্চিত্র প্রযোজক ডমিনিক ওয়েলিনস্কি এবং এশিয়া ফাউন্ডেশনের নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা বিভাগের সিনিয়র ডিরেক্টর জেন স্লোন।
কর্মশালার প্রশিক্ষক ছিলেন ফরাসি চিত্রনাট্যকার ফিলিপ বাহরিয়ে, বাংলাদেশি নির্মাতা তাসমিয়াহ্ আফরিন মৌ, মেহেদি হাসান, চৈতালী সমাদ্দার, প্রযোজক আদনান ইমতিয়াজ আহমেদ, পাকিস্তানী অভিনেত্রী ও নির্মাতা সিমাব গুল প্রমুখ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫