
পাবনার চাটমোহর উপজেলার যমজ ভাইয়ের নিখোঁজের ১০ দিন পর সন্ধান মিলেছে। গত শুক্রবার ঢাকা শ্যামপুর থানা-পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের ঢাকার একটি হোটেল থেকে উদ্ধার করা হয়।
যমজ ভাইয়ের নাম ইশান ইসলাম ও তুষান ইসলাম (১৪)। তারা উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাড়োরা গ্রামের তফিকুল ইসলামের ছেলে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশনায় চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারেন, যমজ দুই ভাই ঢাকার শ্যামপুর থানা এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে চাটমোহর থানার উপপরিদর্শক মঈনুল হোসেন মিলনসহ সঙ্গীয় ফোর্স শুক্রবার ঢাকা শ্যামপুর থানা-পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে যমজ দুই ভাই ইশান ও তুষানকে ঢাকার হোটেল সিটি প্যালেস উদ্ধার করে।
ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন আরও বলেন, চাটমোহর থানায় যমজ দুই কিশোরকে নিয়ে এসে তাদের বাবা-মায়ের কাছে দেওয়া হয়।
উল্লেখ্য, ১৫ ডিসেম্বর সকালে দুই ভাই কাজের উদ্দেশ্যে বের হয়। এরপর তারা আর বাড়ি ফেরেনি। পরে সন্ধান না পাওয়ায় গত রোববার তাদের বাবা তফিকুল ইসলাম চাটমোহর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫