
নারায়ণগঞ্জের বন্দরে বেপরোয়া গতিতে উল্টোপথে আসা এক ইজিবাইকের (ব্যাটারিচালিত অটোরিকশা) চাপায় আলভী (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ইজিবাইকের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বন্দরের দড়ি সোনাকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আব্দুল মোহাইমিন আনাস আলভী ব্যাপারীপাড়া এলাকার হাসান আলীর ছেলে। সে দড়ি সোনাকান্দা এলাকার আবু হুরাইরা ইসলামী কিন্ডারগার্টেন মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।
অপরদিকে আটক চালক জাহাঙ্গীর (২৮) দড়ি সোনাকান্দা এলাকার আলী আহম্মদের ছেলে। ঘটনার পর থেকে বন্দর ঘাট থেকে দড়ি সোনাকান্দা এলাকায় ইজিবাইক চলাচল বন্ধ রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী রবিউল জানান, আলভী মাদ্রাসায় যাওয়ার জন্য ঠিক পথে আসা একটি সিএনজির দিকে তাকিয়ে ধীরে সুস্থে পার হচ্ছিল। একই সময় লেন অমান্য করে উল্টোপথে আসা একটি ইজিবাইক বেপরোয়া গতিতে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। মাথায় আঘাত লেগে সংজ্ঞাহীন হয়ে পড়ে আলভী। পরে তাকে স্থানীয়রা ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলভীর নানা লিয়াকত আলী বলেন, আলভী ওর বাবা-মায়ের একমাত্র ও বড় ছেলে। তার একটি ছোট বোন আছে। মাত্র কিছুদিন আগে স্কুলে ভর্তি হয়েছিল। কিন্তু বেপরোয়া গতিতে উল্টোপথে আসা ইজিবাইক বাচ্চাটাকে শেষ করে দিল। ১০০ ফুট সড়কে দুইটি লেন থাকা সত্ত্বেও উল্টো পথে চলাচল করা ইজিবাইক চালকদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে চলছে ইজিবাইকগুলো।
ঘটনাস্থলে আসা বন্দর থানার উপপরিদর্শক আবুল হাসান বলেন, ঘাতক ইজিবাইক চালক জাহাঙ্গীরকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে ইজিবাইকটি। এ ঘটনায় পরিবার মামলা দায়ের করবে কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। শিশুটির পরিবার চায় না ময়নাতদন্ত হোক। আমরা এই বিষয়ে সময় নিচ্ছি। মামলা দায়েরের বিষয়টি পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫