জহুরা হাসিনার বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পোল্যাকান্দি গ্রামে। প্রায় ছয় মাস ধরে তিনি পাচ্ছেন না প্রতিবন্ধী ভাতার টাকা। চলতি বছরের প্রথম তিন মাসে ২ হাজার ২৫০ টাকা মোবাইলের নগদে পেয়েছেন তিনি। এরপর গত জুন মাস থেকে মোবাইলে আর ভাতার টাকা পাননি। তাঁর মতো উপজেলায় আরও অনেক প্রতিবন্ধী ব্যক্তি ভাতার টাকা পাচ্ছেন না। মোবাইল নম্বর ভুলের কারণে তাঁদের ভাতার টাকা যাচ্ছে অন্য নম্বরে।
ভুক্তভোগীদের দাবি, ভুল নম্বরটি তাঁরা দেননি। তাঁরা ভাতার টাকার জন্য নিজের নম্বর দিয়েছেন। তাঁদের দেওয়া নম্বর হঠাৎ পরিবর্তন হয় কীভাবে?
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয় কৃষ্ণ সরকার বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতার টাকা না পাওয়ার ঘটনায় আমি নিজেও দুঃখিত। এ সমস্যা নিয়ে আমার অফিসে ১০-১৫ জন প্রতিবন্ধী যোগাযোগ করেছেন। আশা করছি, জানুয়ারি থেকে যেকোনো ভাতার বেলায় এমন হবে না। সমস্যা নিরসনে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
জানা গেছে, উপজেলার ২ হাজার ৯১৯ জন প্রতিবন্ধী ভাতাভোগীকে প্রতিবন্ধী ভাতার টাকা এবং ৭৩৫ জন প্রতিবন্ধীকে শিক্ষা বৃত্তি দেওয়া হচ্ছে। তাদের সবার মোবাইল ফোনে নগদের মাধ্যমে ভাতার টাকা নিয়মিত যাচ্ছে। কেবল যাঁরা অন্যের নম্বর ব্যবহার করেছেন, তাঁদের ক্ষেত্রে এই সমস্যা দেখা যাচ্ছে।
ঝালোরচরের শারীরিক প্রতিবন্ধী প্রভাকর শীল জানান, জুন মাস থেকে তিনি ভাতার টাকা পাচ্ছেন না। আক্ষেপের সুরে তিনি বলেন, ‘আমরা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আমাদের দুর্দশার কথা বিবেচনা করে সরকার প্রতিবন্ধী ভাতা চালু করেছে। আমাদের এই ভাতার টাকা নিয়ে এমন ঘটনা দুঃখজনক।’
পোল্যাকান্দি গ্রামের প্রতিবন্ধী জহুরা বেগম বলেন, বিগত বছর তাঁর প্রতিবন্ধী ভাতার ৬ হাজার ৭৫০ টাকা অন্য নম্বরে চলে যায়। পরে সমাজসেবা অফিসে গিয়ে নম্বর পরিবর্তন করে দেন তিনি। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পরিবর্তন করা নম্বরে টাকা পান। হঠাৎ করে আবারও তাঁর নম্বরে টাকা যাচ্ছে না।
প্রতিবন্ধী শিশু শিক্ষা ও পরিচর্যা সমিতির (প্রশিপস্) নির্বাহী প্রধান বেগম রোকেয়া সরদার বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অসহায় মানুষ। সরকার তাঁদের দুঃখের কথা বিবেচনা করে প্রতিবন্ধী ভাতা চালু করেছে। সে ভাতার টাকা পেতে তাঁদের দুর্ভোগে পড়তে হয় কেন? কেন তাঁদের ভাতার টাকা অন্য মোবাইল নম্বরে চলে যায়? যে মোবাইল নম্বরে তাঁরা এত দিন প্রতিবন্ধী ভাতার টাকা পেয়েছে, সে নম্বর হঠাৎ পরিবর্তন হয় কী করে? তিনি এই দুরবস্থার দ্রুত নিরসন চান।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫