আন্তর্জাতিক প্রীতি ম্যাচের কদর কমছে—এ অনুধাবন থেকেই নতুন একটি টুর্নামেন্ট চালুর সিদ্ধান্ত নিয়েছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)। তাদের অধীনে থাকা ৫৫টি জাতীয় দলকে আরও শক্তিশালী করা এবং আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতা নিয়ে গড়ে তোলার উদ্দেশ্যে ২০১৮ সাল থেকে আয়োজিত হয়ে আসছে নেশনস লিগ। আসরটিকে আলোর মুখ দেখিয়ে উয়েফা কতটা সফল, সেটির জানান দিচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস। ২০১৮-১৯ প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ রাতে মিলানের ঐতিহাসিক সান সিরোতে দ্বিতীয় আসরের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামছে বর্তমান আর সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও স্পেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫