যশোরের মনিরামপুর উপজেলার দেলুয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সেই শিক্ষিকাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নেয়। বিদ্যালয়ের সভাপতি আনিচুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আনিচুর রহমান বলেন, ‘ওই নারী শিক্ষক প্রধান শিক্ষককে জুতা ছুড়ে মেরেছেন শুনে বিদ্যালয়ে গিয়েছিলাম। শিক্ষিকার অভিযোগ, প্রধান শিক্ষক তাঁকে শ্লীলতাহানি করেছেন। কিন্তু এর সত্যতা পাওয়া যায়নি।’
আনিচুর রহমান আরও বলেন, ওই শিক্ষিকা বিদ্যালয়ের আইন মানেন না। নিজের ইচ্ছেমতো চলেন। এ জন্য তাঁকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল। তাতে সংশোধন না হওয়ায় তিনবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি নোটিশ নেননি। এরপর গত রোববার এ ঘটনা ঘটে। এসব কারণে তাঁকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ওই শিক্ষিকা দাবি করেন, ১১ বছর ধরে তিনি দেলুয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত। আড়াই বছর ধরে প্রধান শিক্ষক তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছেন। বিষয়টি নিয়ে তাঁর স্বামী একাধিকবার প্রধান শিক্ষককে সতর্ক করেছেন। তাতেও থামেননি তিনি। সর্বশেষ গত ১৪ নভেম্বর সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
শিক্ষিকা আরও বলেন, ‘গত রোববার আমি হাজিরা খাতায় স্বাক্ষর করতে প্রধান শিক্ষকের কক্ষে যাই। এ সময় তিনি কক্ষে একা ছিলেন। আমাকে দেখে তিনি হাজিরা খাতা সরিয়ে রাখেন। একপর্যায়ে তিনি শাড়ি ধরে টান দেন। তখন আমি জুতা ছুড়ে মারলে তিনি দৌড়ে শিক্ষকদের কক্ষে চলে যান।’
সেই শিক্ষিকা বলেন, ‘কারণ দর্শানোর দুটি নোটিশ দেওয়া হলেও আমি গ্রহণ করিনি। আজ সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে শুনেছি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫