দীর্ঘ ২৫ বছরের যাত্রা। ১৯৯৭ সালে প্রথম দেখা গিয়েছিল জাপানি অ্যানিমি সিরিজ ‘পোকেমন’। তখন থেকেই অ্যাশ ও পিকাচু চরিত্র দুটি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। অনেক দর্শক আছেন, যাঁরা পোকেমন দেখেন এ দুটি চরিত্রের জন্যই। তবে তাঁদের জন্য মন খারাপের খবর, ২৫ বছর ধরে দর্শকদের সঙ্গে পথচলার পর এবার বিদায় নিচ্ছে অ্যাশ ও পিকাচু।
তাদের সরিয়ে নতুন দুটি চরিত্র আনা হচ্ছে এ সিরিজে। পোকেমনের প্রযোজক প্রতিষ্ঠান সম্প্রতি একটি ভিডিও বার্তায় জানিয়েছে, অ্যাশ ও পিকাচু অনেক যুদ্ধ করেছে, বিপদের মুখোমুখি হয়েছে, অনেক সুন্দর স্মৃতি উপহার দিয়েছে তারা। এবার অ্যাশ-পিকাচুর গল্প শেষ হওয়ার পালা।
তবে এ দুঃখের খবরের সঙ্গে একটা আনন্দের খবরও আছে পোকেমনভক্তদের জন্য। আগামী বছরের এপ্রিলেই পোকেমনের নতুন সিজন আসছে। নতুন চরিত্র হিসেবে আসবে লিকো ও রয়। তবে এখনই চরিত্র দুটির বিষয়ে তেমন কিছু জানাননি প্রযোজক। শুধু জানিয়েছেন, নতুন সিজনই হতে চলেছে পোকেমন সিরিজের শেষ সিজন। অ্যাশ ও পিকাচুর জার্নির প্রতি নিবেদন করেই তৈরি হবে চূড়ান্ত সিজনের ১১টি পর্ব।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫