প্রশ্ন: দুই গালে ও কপালে ছোপ ছোপ দাগ পড়েছে। এই দাগ দূর করতে ঘরোয়া সমাধান কী হতে পারে?
লাবণি প্রভা, ময়মনসিংহ
দাগগুলো আগে পরীক্ষা করিয়ে নিতে হবে অভিজ্ঞ কসমেটোলজিস্ট বা ত্বকের চিকিৎসকের কাছে। এরপর সমাধান নিতে হবে।
প্রশ্ন: ইদানীং হাত ও পায়ের ত্বক খুব শুষ্ক হয়ে যাচ্ছে। ঘরে বসে সহজে তৈরি করা যায় এমন কয়েকটি হাইড্রেটিং মাস্কের পরামর্শ চাই।
শাহনাজ সুলতানা, ঢাকা
সামনে শীত আসছে তাই এমন হতে পারে। গোসল করে শরীর ভেজা থাকতে ব্যবহার করুন বডি লোশন, অলিভ ওয়েল বা গ্লিসারিন। মাস্ক লাগাতে চাইলে দক দই, বেসন, গ্লিসারিন মিশিয়ে নিয়ে সারা শরীরে লাগিয়ে এক ঘণ্টা রেখে হালকা গরম পানি দিয়ে গোসল করে নিতে হবে।
প্রশ্ন: ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কীভাবে যত্ন নেওয়া উচিত?
নাম প্রকাশে অনিচ্ছুক, ফুলবাড়িয়া
প্রচুর ফল খান, সঙ্গে পর্যাপ্ত পানি। দিনের বেলা ভালো সানস্ক্রিন এবং রাতে নাইট ক্রিম ব্যবহার করুন। মাসে অন্তত একবার একটা ভালো মানের ব্লিচ ছাড়া ফেসিয়াল করাবেন।
প্রশ্ন: আমার বয়স ৩০ বছর। এখনই তিন-চারটি করে পাকা চুল গজাচ্ছে। এমন হলে কাঁচি দিয়ে পাকা চুলে কেটে ফেলি। কিন্তু পাকা চুল যাতে না গজায় সে ক্ষেত্রে কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, সুনামগঞ্জ
রাত জাগা বন্ধ করতে হবে, মানসিক চাপ কম নিতে হবে, পুষ্টিকর খাবার এবং অনেক পানি খেতে হবে। এ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক বা কসমেটোলজিস্টদের পরামর্শে ভিটামিন সাপ্লিমেন্ট নিতে পারেন। এ জাতীয় ভিটামিন চুল কালো করে।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫