কয়েক দিন আগে গাইলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। গান গাওয়াটা তাঁর নৈমিত্তিক কাজ। কোনাল কথা বলেন দারুণ! পরিচিতজনেরা তাই এক সময় বলেছিলেন, উপস্থাপনা করলেও ভালো করবে কিন্তু! শখের বসেই শুরু করেছিলেন উপস্থাপনা। আজ থেকে প্রায় সাত-আট বছর আগে সিঙ্গাপুরে চ্যানেল আই পারফরম্যান্স অ্যাওয়ার্ডের উপস্থাপক ছিলেন কোনাল। আবারও অনুষ্ঠান উপস্থাপনার জন্য মাইক্রোফোন হাতে তুলে নিচ্ছেন কোনাল। আগামীকাল (১৮ অক্টোবর) পদ্মাপারে বসতে যাচ্ছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ১৭তম আসর। এই আয়োজনের উপস্থাপনা করবেন চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পী সোমনুর মনির কোনাল।
সময়ের আলোচিত মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান ঐক্যডটকমবিডি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। আগামীকাল শেখ রাসেলের জন্মদিনে পদ্মা সেতুর ওপারে শেখ রাসেল ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান। এতে থাকছে নানাবিধ চমক। চ্যানেল আই কর্তৃপক্ষ বলছেন, সেতু উদ্বোধনের পর পদ্মাপারে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় রঙিন আয়োজন। এই মিউজিক অ্যাওয়ার্ডে উপস্থিত থাকবেন সংগীতসহ সব অঙ্গনের তারকারা।
কোনাল বলেন, ‘এবারের ঐক্যডটকম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আরও বড় পরিসরে আয়োজন করা হচ্ছে। তা ছাড়া দেশের জন্য নিবেদিতপ্রাণ সৈনিকদের সামনে ক্যান্টনমেন্ট এলাকায় হবে অনুষ্ঠানটি। নানা আয়োজনে, নানা চমকে ঠাসা থাকবে অনুষ্ঠান। সব মিলিয়ে তাই অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্ব নেওয়াটা আমার জন্য অত্যন্ত গৌরবের। সেভাবেই নিজেকে প্রস্তুত করছি।’
কোনাল পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করলেও কয়েকটি সেগমেন্টে তাঁর সঙ্গে যোগ দেবেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও উপস্থাপক অপু মাহফুজ। চলতি মাসের শেষের দিকে চ্যানেল আই পর্দায় প্রচার হওয়ার কথা রয়েছে অনুষ্ঠানটি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫