এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভেচ্ছা রইল। রসায়ন বিষয়ে মিশ্রিত টাইপের পড়া বেশি। এখানে থাকে প্রতীক, সংকেত, সমীকরণ, অঙ্ক, ব্যাখ্যা ইত্যাদি। অঙ্ক সঠিক করতে হলে সমীকরণ সঠিক করতে হবে। কারণ, অঙ্ক করতে সমীকরণ প্রয়োজন। রসায়ন বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হলো।
জ্ঞানমূলক প্রশ্ন (১ম পত্র)
১. আলফা কণা কী?
২. আইসোটোপ কী?
৩. কোয়ান্টাম সংখ্যা কী?
৪. অরবিটাল কী?
৫. আউফবাউ নীতি কী?
৬. হুন্ডের নীতি কী?
৭. বর্ণালী কী?
৮. দ্রাব্যতা কাকে বলে?
৯. পানির আয়নিক গুণফল কী?
১০. মৃৎক্ষার ধাতু কাকে বলে?
১১. Fe3+-এর ইলেকট্রন বিন্যাস লেখো?
১২. পর্যাবৃত্ত ধর্ম কী?
১৩. আয়নিকরণ বিভব কী?
১৪. ইলেকট্রন আসক্তি কাকে বলে?
১৫. তড়িৎ ঋণাত্মকতা কী?
১৬. পোলারায়ণ কী?
১৭. সিগমা বন্ধন কী?
১৮. লিগ্যান্ড কী?
১৯. পোলারিটি কাকে বলে?
২০. রাসায়নিক সাম্যাবস্থা কী?
২১. লা-শীতেলিয়ার নীতিটি বিবৃত করো।
২২. ভর ক্রিয়ার সূত্র কী?
২৩. PH-এর সংজ্ঞা লেখো?
২৪. বাফার দ্রবণ কী?
২৫. খাদ্য নিরাপত্তা কী?
২৬. অ্যান্টি অক্সিডেন্ট কী?
২৭. ভিনেগার কী?
২৮. মল্ট ভিনেগার কী?
অনুধাবনমূলক প্রশ্ন
১. পটাশিয়ামের ১৯তম ইলেকট্রন 3d অরবিটালের পরিবর্তে 4s অরবিটালে যায় কেন?
২. 2d অরবিটাল অসম্ভব—ব্যাখ্যা করো?
৩. একটি লিগ্যান্ড ব্যাখ্যা করো।
৪. পলির বর্জন নীতি ব্যাখ্যা করো?
৫. রক্ত একটি উৎকৃষ্ট বাফার দ্রবণ, ব্যাখ্যা করো।
৬. চিকিৎসাক্ষেত্রে IR রশ্মি ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।
৭. শিখা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।
৮. রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল, ব্যাখ্যা করো।
৯. দ্রাব্যতা গুণফল বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
১০. সমআয়ন প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পায় কেন?
১১. Fe2+, Fe3+ আয়নদ্বয়ের মধ্যে কোনটি অধিক স্থায়ী? ব্যাখ্যা করো।
১২. অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে কেন? ব্যাখ্যা করো।
১৩. Zn-কে অবস্থান্তর ধাতু বলা হয় কেন?
মো. আব্দুল মোত্তালেব, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বি এ এফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫