Ajker Patrika

দুই সার ব্যবসায়ীকে জরিমানা

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২০: ৫৬
দুই সার ব্যবসায়ীকে জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুরে পৃথক দুটি সারের দোকান অভিযান চালিয়ে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক সজল আহমেদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে সার বিক্রয় করা ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে হারুন-অর-রশিদ ট্রেডার্সের মালিক হারুনর রশীদকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি মামুন স্টোরকে মেয়াদ উত্তীর্ণ ফিড বিক্রির দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট সজল আহমেদ বলেন, ‘ভোক্তার অধিকার সংরক্ষণে আমরা সব সময় তৎপর।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত