Ajker Patrika

ওটিটি কুইন শেফালির গল্প

ওটিটি কুইন শেফালির গল্প

‘দিল্লি ক্রাইম’ ওয়েব সিরিজ দিয়ে নতুন শেফালি শাহর জন্ম হয়েছে। ২০১৯ সালে প্রকাশ পাওয়া সিরিজটি বহুল আলোচিত ও প্রশংসিত। একমাত্র ভারতীয় সিরিজ হিসেবে এমি অ্যাওয়ার্ড জিতেছে এটি। শেফালিও পেয়েছেন একাধিক পুরস্কার। এই সিরিজ দিয়ে ভারতের ওটিটির সম্রাজ্ঞী হয়ে উঠলেন শেফালি। তিন দশকের অভিনয় ক্যারিয়ার তাঁর।

মাঝেমধ্যে অভিনয়ের প্রশংসা পেলেও, এভাবে লাইমলাইটে আসা হয়নি।

 শেফালি শাহ ‘নাইনটিজ কিড’ যাঁরা, তাঁদের কাছে শেফালি শাহ হলেন মীরা নায়ারের ‘মনসুন ওয়েডিং’ সিনেমার রিয়া ভার্মা। সেই শেফালি শাহকে পরবর্তী সময়ে ‘সাত্যে’, ‘দিল ধাড়কানে দো’র মতো সিনেমায় দেখা যায়। একাধিকবার জাতীয় পুরস্কার পেয়েছেন শেফালি। তবে,  ওটিটি প্ল্যাটফর্মগুলো রমরমা হয়ে ওঠার পর শেফালির ক্যারিয়ারেও বিরাট বদল এসেছে। এই মুহূর্তে তিনি ওটিটি কুইন। বিগত কয়েক মাসে যেসব ওয়েব সিরিজ কিংবা সিনেমা মুক্তি পেয়েছে, তাঁর মধ্যে উল্লেখযোগ্য সফল সিরিজগুলোর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শেফালি।

২৬ আগস্ট মুক্তি পেয়েছে ‘দিল্লি ক্রাইম’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন। সেখানেও ডিসিপি ভার্তিকা চতুর্বেদীর চরিত্রে আছেন শেফালি। সমানতালে প্রশংসা মিলছে। এই মাসে মুক্তি পেয়ে প্রশংসিত আলিয়া ভাট প্রযোজিত সিনেমা ‘ডার্লিংস’। ছিলেন শেফালি। মাসখানেক আগে মুক্তি পায় ‘জলসা’। বিদ্যা বালানের বাড়ির পরিচারিকার চরিত্রে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছেন। অন্যদিকে মুক্তিপ্রাপ্ত ‘হিউম্যান’-এ কীর্তি কুলহারির সঙ্গে অভিনয় করলেন এক চিকিৎসকের চরিত্রে। নির্দিষ্ট কোনো চরিত্রে কোনো দিনও ধরে রাখা যায়নি শেফালিকে। ডাক্তার থেকে পরিচারিকা, পুলিশ থেকে নিম্নমধ্যবিত্ত পরিবারের নারী… শেফালির অভিনয়ের ব্যাপ্তি অনেক।

শেফালি বলেন, ‘ক্যারিয়ারের এই সময়ে এসে পরিচালকদের বোঝাতে সক্ষম হলাম, শেফালিও টেনে নিয়ে যেতে পারে গল্প। ক্যারিয়ারের সবচেয়ে সুসময়টা উপভোগ করছি। আমার কথা মাথায় রেখে এখন চিত্রনাট্য তৈরি হয়। একজন অভিনয়শিল্পীর জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে?’

শেফালির খুঁটিনাটি

  • জন্ম মুম্বাইয়ে, ১৯৭২ সালের ১৯ জুলাই।
  • মঞ্চে কাজ করতে করতেই সুযোগ আসে দূরদর্শনে। পল্লবী জোশীর পরিচালনায় শেফালির প্রথম ছোট পর্দায় অভিনয় ‘আরোহণ’ সিরিয়ালে।
  • সিনেমায় প্রথম কাজ ১৯৯৫ সালে, রামগোপাল ভার্মার ‘রঙ্গিলা’ সিনেমায়। 
  • ২০ বছর বয়স থেকে মায়ের চরিত্রে অভিনয় করছেন। 
  • ‘ওয়াক্ত’ সিনেমায় ৩২ বছর বয়সী শেফালি ৩৭ বছর বয়সী অক্ষয় কুমারের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। 
  • ঋতুপর্ণ ঘোষের ‘দ্য লাস্ট লিয়ার’ সিনেমায় অভিনয় শেফালিকে এনে দিয়েছে সেরা সহ-অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত