
বরিশালের আগৈলঝাড়ায় দেড় কিলোমিটার রাস্তা সংস্কার না হওয়ায় ভোগান্তিতে পড়েছে একটি গ্রামের কয়েক শ মানুষ। রাস্তাটিতে বড় বড় গর্তের কারণে পথচলা কষ্টকর হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। রাস্তার কিছু অংশে ইট থাকলেও এই দেড় কিলোমিটার একেবারেই চলাচলের অনুপযোগী।
সেখানে গিয়ে দেখা গেছে, গৈলা ইউনিয়নের গৈলা গ্রামের নুর মোহম্মদ গাজীর বাড়ি থেকে গনি সরদারের বাড়ি পর্যন্ত রাস্তাটির বেশির ভাগ অংশ এখনো কাঁচা। একটি পুকুরের পাড় ঘেঁষে রাস্তাটি ভেঙে যাওয়ায় কোনো ভ্যানগাড়িও এখন চলে না। অনেক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ফারুক সিকদার বলেন, রাস্তাটির অবস্থা খুবই নাজুক। এমন রাস্তা পুরো উপজেলায় খুব একটা নেই। স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাস্তাটি মেরামতের জন্য অনুরোধ জানান তিনি।
পথচারী রুমান আকন জানান, রাস্তাটির অবস্থা খারাপ হওয়ায় যানবাহন কম চলাচল করে। যানবাহন কম থাকায় তাঁদের বাড়তি ভাড়া গুনতে হয়। অন্য রাস্তা দিয়ে অনেক পথ ঘুরে যেতে হয় বলে সময়ও লাগে বেশি।
এদিকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। কারণ, দীর্ঘ ভাঙা পথ পাড়ি দিয়ে তাদের চলাচল করতে হচ্ছে।
নছিমনচালক রেজাউল সরদার জানান, ‘দিন আনি দিন খাই। প্রতিদিন কাজের তাগিদে রাস্তায় নছিমন নিয়ে বের হতে হয়। কিন্তু আজ পর্যন্ত গাড়িটি বাড়ি পর্যন্ত নিতে পারিনি।’
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শিবলু কর্মকার জানান, অভ্যন্তরীণ রাস্তাঘাট সংস্কার প্রক্রিয়াধীন রয়েছে। বিভিন্ন সড়কে কাজ চলছে। কিছু কিছু টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। অনেক সড়কে ইতিমধ্যে কাজও শুরু হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫