
তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক তালুকদারের কর্মী-সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী আবু হুরায়রার সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সিসি ক্যামেরা ভাঙচুর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে। গত সোমবার রাত ১০টার দিকে ইউপির ভালকী গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও অন্যান্য সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১০টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু হুরায়রা তাঁর সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী উঠান বৈঠকে যাচ্ছিলেন। পথে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হকের কর্মী-সমর্থকেরা বাধা দেয় এবং বাগ্বিতণ্ডা ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এই ঘটনার জের ধরে রাত ১২টার দিকে ইকরামুলের কর্মী-সমর্থকেরা আবু হুরায়রার বাড়িতে হামলা করে পাঁচটি মোটরসাইকেল ও সিসি ক্যামেরা ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনকে আটক করে থানায় নিয়ে আসে।
স্বতন্ত্র প্রার্থী আবু হুরায়রা বলেন, ‘উঠান বৈঠকে যাওয়ার পথে শুধু বাধাই দেয়নি বাড়িতে এসে হামলা করে মোটরসাইকেল ও সিসি ক্যামেরা ভাঙচুর করেছে। আমার ভোটের মাঠ ভালো দেখে তাঁরা বাধা দিচ্ছে।
আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক বলেন, ‘আমার কর্মী-সমর্থকদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়েছে। কিন্তু মোটরসাইকেল ও সিসি ক্যামেরা কারা ভাঙচুর করেছে তা বলতে পারব না।’
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তাঁদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে কোনো মামলা হয়নি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫