সিলেটের মানুষদের রয়েছে নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য। এখানকার মানুষের চালচলন, আতিথেয়তা, সংস্কৃতির সুনাম দেশ ছাড়িয়ে সুদূর বিদেশেও বিস্তৃত। সিলেটবাসীর ঐতিহ্য রমজান মাসের প্রথম রমজানে মেয়ের শ্বশুরবাড়িতে ইফতারি দিয়ে সাজানো খাঞ্চা (বড় থাল) নিয়ে যাওয়ার রেওয়াজ। সিলেটি আঞ্চলিক ভাষায় যাকে বলা হয় ‘ফুরির বাড়ি ইফতারির থাল’।
এমন চিত্র সিলেটজুড়ে শুধু প্রথম রমজানেই দেখা যায়। এরই ব্যতিক্রম হয়নি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়। গতকাল রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ভিন্ন ভিন্ন সাজে সাজানো খাঞ্চা নিয়ে মেয়ের শ্বশুরবাড়ি যেতে দেখা গেছে।
আবার অনেকেরই মেয়ের জামাই, মেয়ের শ্বশুর-শাশুড়ি, মেয়ের জাদের জন্য আলাদা করে থাল সাজিয়ে নিয়ে যান। তবে এসব নিয়ে যাওয়ার জন্য মেয়ের ছোট ভাই-বোনদের পাঠানো হয় অর্থাৎ জামাইয়ের শ্যালক-শালিকাদের। সাধারণত নতুন আত্মীয়তা হলে সাজানো এ খাঞ্চা নেওয়া হয়।
খাঞ্চায় খাদ্যসামগ্রীর তালিকায় মিষ্টি, জিলাপি, নিমকি, খাজা, আমৃত্তি, বাখরখানি ছাড়াও মৌসুমি ও দেশি-বিদেশি ফলফলারি, মুরগির রোস্ট, চানা, পিঁয়াজি, পোলাও, চপ, বেগুনি ও শাকের তৈরি বিভিন্ন ধরনের বড়া ইত্যাদি দিয়ে সাজানো থাকে।
প্রবীণদের সঙ্গে আলাপ করে জানা যায়, আগেকার দিনে পেটুক বরকে ইফতারির থালে খাদ্যসামগ্রী একটু কম বা কিছুটা নিম্নমানের হলে গোসা (রাগ) করত। এ জন্য ইফতারির থাল সাজানো নিয়ে মা-চাচিরা দু-তিন দিন আগে থেকেই প্রস্তুতি নিতেন। কিন্তু বর্তমানে বাজারে এ ধরনের অনেক ইফতারি দিয়ে সাজানো থাল বা খাঞ্চা পাওয়া যায়।
ব্যবসায়ীরা জানান, গতকাল পুরো উপজেলা দুই হাজারের বেশি থাল বিক্রি হয়েছে।
বাহারি রঙে সাজানো একটি বড় থাল নিয়ে বড় বোনের বাড়িতে যাওয়ার পথে কথা হয় সাহেদ নামের এক তরুণের সঙ্গে। তিনি বলেন, ‘নতুন দুলাভাইয়ের বাড়ি যাচ্ছি। দুই মাস আগে আপার বিয়ে হয়েছে। এটা তাঁদের প্রথম রমজান। থাল নিয়ে না গেলে কী হয়! আমাদের একটা ইজ্জত আছে তো।’
উপজেলার এক রেস্তোরাঁর মালিক মকবুল হোসেন ভূঁইয়া বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আমার দোকানে বেশ ভালো থাল বিক্রি হয়েছে। দেড় হাজার থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রায় ৫০টি থাল বিক্রি করেছি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫