মাছরাঙা টেলিভিশনে ধারাবাহিক নাটক ক্যাম্পাসের প্রচার শুরু হয়েছিল গত বছরের ১৭ ডিসেম্বর। আওরঙ্গজেবের লেখা ও তুহিন হোসেনের পরিচালনায় নাটকটি ইতিমধ্যে দর্শক মহলে সাড়া ফেলেছে। পরিচালক জানিয়েছেন, আজ রাত ৮টায় প্রচারিত হবে ক্যাম্পাসের শততম পর্ব। এ উপলক্ষে নাটকের কাস্টিং ও গল্পে আসছে নতুন চমক। ১০০ পর্বের পর থেকে যুক্ত হবেন সালহা খানম নাদিয়া, সাজু খাদেমসহ কয়েকজন অভিনয়শিল্পী।
দেশের বিভাগীয় শহরের একটি বিশ্ববিদ্যালয় ঘিরে এ নাটকের কাহিনি। ক্যাম্পাসের প্রেম, আড্ডা, ঝগড়া, রাজনীতি—নানা বিষয় উঠে আসছে ধারাবাহিকটিতে। অভিনয় করছেন রওনক হাসান, চাষী আলম, নাজিয়া হক অর্ষা, আহসান হাবিব নাসিম, সুষমা সরকার, মিহি আহসান, শিবলী নোমান, নাইমা আলম মাহা প্রমুখ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫