নিজের স্ত্রী ধর্ষণের শিকার হয়েছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে এমন মিথ্যা তথ্য দেওয়ায় নোয়াখালীর সদরে আনোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তার আনোয়ার হোসেনকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে নোয়াখালী সুধারাম মডেল থানায় তথ্য দেওয়া হয় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে। যা জরুরি সেবায় কল দিয়ে স্বামী আনোয়ার পুলিশি সহযোগিতা চেয়েছেন। এমন সংবাদের ভিত্তিতে রাতে সুধারাম মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বিষয়টি প্রাথমিক তদন্ত করে মিথ্যা বলে প্রমাণ পায় পুলিশ। পরে আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদে সে মজা করতে গিয়ে ৯৯৯-এ কল দিয়ে এমন তথ্য দিয়েছে বলে স্বীকার করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আনোয়ার ৯৯৯-এ কল দিয়ে মিথ্যা তথ্যের মাধ্যমে সরকারি কাজে অসহযোগিতা ও পুলিশকে হয়রানি করেছে। এর আগেও আনোয়ার এ রকম একাধিক ঘটনা ঘটিয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে মামলা করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫