
চাঁপাইনবাবগঞ্জ শহরের মহাডাঙা এলাকার সুমন আলীকে ইতালি পাঠানোর জন্য দেড় বছর আগে দুই লাখ টাকা ও পাসপোর্ট নেন ইউসুফ আলী। সেই পাসপোর্ট আব্দুল লতিফ নবীনকে দেন ইউসুফ। কিন্তু এখন পর্যন্ত ভিসা পাননি সুমন। এমনকি ফেরত পাননি টাকা ও পাসপোর্ট।
শুধু সুমন নয়, শহরের মণ্ডলপাড়ার শাহরিয়ার আড়াই বছর আগে রোমানিয়ায় যাওয়ার জন্য ২ লাখ ৩০ হাজার টাকা দেন। তিনিও ভিসা কিংবা টাকা ফেরত না পেয়ে আছেন অনিশ্চয়তায়। এমনই অনিশ্চয়তায় আছেন ভাবানীপুরের নাহিদ, আমিনুলসহ তিন শতাধিক যুবক।
ভুক্তভোগীদের কাছ থেকে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ শহরের ধাপাপাড়া গ্রামের ইউসুফ আলী ও পৌরসভার শংকরবাটি তেনু মণ্ডলপাড়ার আব্দুল লতিব নবীন বছর পাঁচেক আগে যৌথ মালিকানায় মাহিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস প্রতিষ্ঠান গড়ে তোলেন। শহরের শান্তি মোড়ে দেন অফিস। সেখানে বসে ইতালি, সুইডেন, সাইপ্রাস, রোমানিয়াসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর নামে শুরু করেন প্রতারণা। এদিকে সাড়ে ৩ বছর আগে নবীন রাজারামপুরে পাসপোর্ট অফিসের সামনে নওশিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে নতুন অফিস নেন। এই দুই প্রতিষ্ঠান মিলে প্রতারণা করে পাঁচ কোটির বেশি টাকা হাতিয়ে নিয়েছে।
পরে টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয় নবীন ও ইউসুফের মধ্যে। সমাধানের জন্য উভয় পক্ষের মধ্যে গত ২৩ সেপ্টেম্বর একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী নবীন ডাচ্-বাংলা ব্যাংকের ২ কোটি ৪০ লাখ টাকার তিনটি চেক দেন ইউসুফকে। কিন্তু কোনো ভুক্তভোগী টাকা ফেরত পাননি।
ব্যাংক চেক ও চুক্তির কপি সংগ্রহ করেছে আজকের পত্রিকা। এতে দেখা যায়, চুক্তিতে নবীন স্বীকার করেছেন, রোমানিয়া ও সুইডেন পাঠানোর উদ্দেশ্যে বিভিন্ন সময় ২৫০টি পাসপোর্ট ও নগদ ২ কোটি ৪০ লাখ টাকা নিয়েছেন। চুক্তি মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে বিদেশ পাঠাতে ব্যর্থ হওয়ায় তাঁদের মধ্যে একটি বিরোধ সৃষ্টি হয়।
ভুক্তভোগী শাহরিয়ার বলেন, ‘রোমানিয়া যাওয়ার জন্য আড়াই বছর আগে ২ লাখ ৩০ হাজার টাকা ও পাসপোর্ট দিয়েছি ইউসুফকে। এসব পাসপোর্ট ও টাকা তিনি নবীন নামের আরেক দালালকে দিয়েছেন। ভিসা দেওয়ার জন্য ৩০ বার সময় নিয়েও বিদেশ পাঠাতে পারেননি। টাকাও ফেরত দেননি।’
অভিযোগের বিষয়ে ইউসুফ আলী বলেন, ‘আমি নবীনকে পাসপোর্ট আর টাকা দিয়ে বিপদে পড়েছি। ৩ অক্টোবর নবীনের আমাকে ২৫০টি পাসপোর্ট আর ২ কোটি ৪০ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু পাসপোর্ট আর টাকা দেয়নি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫