
নির্বাচনী প্রচারে যেতে স্ত্রীকে বারণ করায় এক যুবক শ্বশুরের প্রহারে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হারাগাছ পৌর এলাকার সারাঙ্গপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
আহত সুমন মিয়া রংপুর মহানগরীর বধূকমলা গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী কাজলী বেগম সারাঙ্গপুর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।
সুমন জানান, সম্প্রতি কাজলী বাবার বাড়িতে থাকার সময় সারাই ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মুকুল মিয়ার নির্বাচনী প্রচারে যায়। এ নিয়ে গত বৃহস্পতিবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে কাজলী আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি ইদ্রিস আলী জানতে পেরে মেয়েকে নিয়ে হারাগাছ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
সুমন পরদিন স্ত্রীকে দেখতে হাসপাতালে গেলে শ্বশুর ইদ্রিস ও তাঁর লোকজন তাঁকে লাঞ্ছিত করে তাড়িয়ে দেন। একই দিন বিকেলে হারাগাছ কলেজ মার্কেটে সুমনকে বেদম মারধর করা হয়। পরে তাঁকেও হারাগাছ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সুমনের মা ফজিলা বেগম জানান, নববধূ কাজলী কারণে-অকারণে অহেতুক উত্তেজিত হয়ে কয়েকবার আত্মহত্যার হুমকি দিয়েছে।
এ বিষয়ে কাজলীর মা রোকসানা বেগমের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমি আমার মেয়েকে নির্বাচনী প্রচারণায় নিয়ে গিয়েছিলাম। এ জন্য তার স্বামীর অনুমতি নিব কেন?’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫