
ভারতের কর্ণাটকের একটি কলেজে হিজাব নিষিদ্ধের ঘটনার প্রতিবাদে রাজ্যটিতে ছড়িয়ে পড়া আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মির্জা সুমাইয়া ফারহানা বলেন, ‘হিজাবকে কেন্দ্র করে ক্যাম্পাসসহ সারা বিশ্বে যে হয়রানি চলছে আমরা এর প্রতিবাদ জানাই।’
ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ফার্দিন অন্তর বলেন, ‘অনেকে পোশাকের কারণে বিভিন্ন জায়গায় হেনস্তার শিকার হচ্ছেন, কিন্তু কিছু বলতে পারছেন না। সবাই যেন সুন্দরভাবে তাদের ধর্ম পালন করতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে হবে।’
‘ধর্মের নামে বাড়াবাড়ি আমরা যেন না করি’, ‘আল্লাহু আকবর’, ‘মুসলিমদের অনুভূতিতে আঘাত বন্ধ হোক’, ‘শিক্ষাঙ্গনে মেয়েদের হিজাবের জন্য অপদস্থ করা বন্ধ হোক’—এ ধরনের বিভিন্ন প্ল্যাকার্ড হাতে কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে সম্প্রতি একটি সরকারি কলেজে মুসলিম শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধ ও হিজাব পরিহিতা মুসলিম নারীকে হেনস্তা করা হয়। এ নিয়ে মামলাও হয় হাইকোর্টে, যা নিয়ে সহিংসতা ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে ভারতে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫