Ajker Patrika

নির্যাতনের শিকার ৩৭১ নারী ও কন্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্যাতনের শিকার ৩৭১ নারী ও কন্যা

বাংলাদেশ মহিলা পরিষদ অক্টোবর মাসের নারী ও কন্যা নির্যাতনবিষয়ক তথ্য প্রকাশ করেছে। ১৩টি সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করা হয়।

এতে দেখা যায়, মোট ৩৭১ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন অক্টোবর মাসে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৬২ কন্যাসহ ৯১ জন। এর মধ্যে ১২ কন্যা এবং ১০ নারীসহ ২২ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এবং ২ কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়া ৫ কন্যাসহ ১০ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ১৩ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন। এর মধ্যে ১২ জন কন্যা।

৬ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন, এর মধ্যে ৫ জন কন্যা। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২১ জন। এর মধ্যে ২ জন কন্যা। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৪ জন। এর মধ্যে কন্যার সংখ্যা ১। অক্টোবর মাসে ১০ কন্যাসহ ২৯ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩ কন্যাসহ ৫ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন। ২ কন্যাসহ সাইবার অপরাধের শিকার হয়েছেন ৩ জন। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ২টি। বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে ১৩টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত