Ajker Patrika

টমেটো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১০: ২৫
টমেটো

টমেটো একটি ফল। কিন্তু এটি সবজি হিসেবেই খাওয়া হয়। এর আদি উৎস দক্ষিণ ও মধ্য আমেরিকা। জঙ্গলে জন্মানো টমেটোর আকার ছিল মটরদানার মতো ছোট।

স্প্যানিশদের হাত ধরে ইউরোপে আসে টমেটো। তাই টমেটো প্রধানত স্প্যানিশদের খাবার। অ্যাজটেক সাম্রাজ্যের শাসনামলে প্রথমবার রান্নায় টমেটো দেওয়ার চল শুরু হয়।

১০০ গ্রাম কাঁচা টমেটোর ৯৫ ভাগই পানি। মাত্র ৫ শতাংশের মধ্যে আছে শর্করা ও আঁশ। সমপরিমাণ টমেটোতে আরও আছে:

ক্যালরি ১৮

প্রোটিন ০.৯ গ্রাম

শর্করা ৩.৯ গ্রাম

চিনি ২.৬ গ্রাম

আঁশ ১.২ গ্রাম

চর্বি ০.২ গ্রাম

এ ছাড়া টমেটোতে ভিটামিন সি, পটাশিয়াম, ভিটামিন কে১, ফোলেট (ভিটামিন বি৯), লাইকোপিন, বিটা ক্যারোটিন, ক্লোরোজেনিক অ্যাসিড আছে। টমেটো খেলে ত্বক সুন্দর থাকে। হৃদ্‌রোগ ও ক্যানসারের ঝুঁকি কমে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত