
কিশোরগঞ্জের তাড়াইলে মেয়েদের উত্যক্ত করার (ইভটিজিংয়ের) প্রতিবাদ করায় পলাশ মিয়া নামের এক কিশোরকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে রাজীব মিয়া নামের স্থানীয় আরেক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় পলাশের বাবা বাদী হয়ে রাজীব মিয়াসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে গতকাল বুধবার বিকেলে থানায় একটি অভিযোগ দায়ের করেন। পলাশ কাজলা বগারবাইদ এলাকার বাসিন্দা এবং স্থানীয় কাজলা উচ্চবিদ্যালয়ের একজন এসএসসি পরীক্ষার্থী। অভিযুক্ত রাজীব কাজলা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কাজলা বগারবাইদ এলাকায় কাজলা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন রাজীবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পলাশ সাইকেলে স্কুলে যাচ্ছিল। পথে সাঙ্গপাঙ্গদের নিয়ে পলাশের ওপর হামলা চালায় রাজীব। এ সময় পলাশকে বাঁশের লাঠি দিয়ে পিটানো হয়। এ সময় চিৎকার করলে কাজলা উচ্চবিদ্যালয়ের ইংরেজি শিক্ষিকা রাবিয়া আক্তার লিপিসহ স্থানীয় লোকজন পলাশকে উদ্ধার করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
জানতে চাইলে পলাশ বলেন, বিদ্যালয়ের ছাত্রীদের আসা যাওয়ার পথে বিভিন্ন সময় রাজীব কটূক্তি করত। তার প্রতিবাদ করায় কয়েকজনকে সঙ্গে নিয়ে আমার ওপর হামলা চালায়।
এদিকে মানববন্ধনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমীন এবং তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে রাজীবকে শাস্তির আওতায় আনার আশ্বাস দেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫