
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি ট্রাক উল্টে ৫৪ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন, যাঁদের বেশির ভাগই মধ্য আমেরিকার নাগরিক বলে জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স বলছে, এটি সাম্প্রতিক বছরগুলোয় মেক্সিকোর সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার মধ্যে একটি।
নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষের ভিডিও ফুটেজ অনুসারে, চিয়াপাস রাজ্যের টাক্সতলা গুতেরেস শহরের কাছে সড়কের একটি বাঁক ঘোরার সময় ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৪৯ জন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিয়াপাসের গভর্নর রুতিলিও এসকান্দন।
ট্রেইলার ট্রাকটির ভেতরে ১০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী ছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দারিদ্র্য এবং সহিংসতা থেকে বাঁচতে মধ্য আমেরিকা থেকে পালিয়ে আসা অভিবাসীরা সাধারণত মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে সীমান্তে পৌঁছানোর চেষ্টা করে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫