যশোরের বাঘারপাড়ায় আব্দুর রাজ্জাক মোল্যা (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার ভোরে উপজেলার হাবুল্লা গ্রামে এ ঘটনা ঘটেছে। পরিবার বলছে, আব্দুর রাজ্জাক পেটের পীড়া সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানান, আব্দুর রাজ্জাক মোল্যা দীর্ঘদিন ধরে পেটের পীড়া ও মানসিক সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ভোরে বাড়ির পাশের একটি বাগানের গাছের সঙ্গে তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, শারীরিক কষ্ট সইতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন।
ওই এলাকার বাসিন্দা সুদর্শন জানান, তিনি সকালে মাঠে যাওয়ার পথে একটি বাগানের গাছে আব্দুর রাজ্জাকের ঝুলন্ত লাশ দেখতে পান।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, ‘ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫