ময়মনসিংহে বিজয় দিবস উপলক্ষে শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের গোহাইলকান্দি এলাকায় প্রাক্তন সৈনিক সংস্থার অর্থায়নে এই কম্বল বিতরণ করা হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন কনসালট্যান্ট মো. হেফজুল বারী ও প্যানেল মেয়র-২ মাহবুবুর রহমান দুলাল তাঁদের হাতে কম্বল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন সৈনিক সংস্থার সভাপতি এ বি এম হাবিবুর রহমান, সিনিয়র সহসভাপতি মতিউর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, উপদেষ্টা আবুল হাসেম গাজী, অনারারি ক্যাপ্টেন নজরুল ইসলাম প্রমুখ।
কম্বল বিতরণ শেষে সভাপতি হাবিবুর বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতেই দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫