
কেরানীগঞ্জে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) মো. শহীদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা পী. এম. পাইলট স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে তিনি এ মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় মো. শহীদুল ইসলাম বলেন, ‘শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দিচ্ছে। আমাদের সক্ষমতার অভাব নেই, তবে মাঠপর্যায়ে বাস্তবায়ন জরুরি।’
শিক্ষার্থীদের উদ্দেশে ডিসি বলেন, ‘শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। তাঁরাই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও বড় বড় কর্মকর্তা হওয়ার ভিত্তি তৈরি করে দেন। তোমরা শিক্ষকদের সম্মান করবে।’
মতবিনিময় সভা সভাপতিত্ব করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও জিনজিরা পী. এম. পাইলট স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ম. ই মামুন। এটি সঞ্চালনা করেন জিনজিরা পী. এম. পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আবু বকর ছিদ্দিক। এ সময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল প্রমুখ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫