Ajker Patrika

স্মৃতি হারানো বাবাকে খুঁজছেন তিশা

স্মৃতি হারানো বাবাকে খুঁজছেন তিশা

একজন বাবার স্মৃতিশক্তি লোপ পেয়েছে। তাই নিকট অতীতের অনেক কিছুই ভুলে গেছে সে। সেই বাবা একদিন বাসা থেকে হারিয়ে যায়। তাকে খুঁজতে থাকে তার মেয়ে। বাবা-মেয়ের এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘বাবা তুমি কোথায়’। বানিয়েছেন প্রীতি দত্ত। গল্পটিও তাঁর লেখা। এতে বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান ও তানজিন তিশা। সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে নাটকের দৃশ্যধারণের কাজ।

তারিক আনাম খান বলেন, ‘গল্পটা এক কথায় দারুণ! আমার মনে হয় নির্মাতা গল্পটার মূল জায়গাটাকে স্পর্শ করতে পেরেছে।’

নির্মাতা প্রীতি দত্ত বলেন, ‘স্পর্শকাতর একটি গল্প। ইউনিটের সবাই নিজেদের সেরাটা দিয়ে কাজ করেছেন। তারিক আনাম স্যারের অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। অসাধারণ অভিনয় করেছেন তিনি। আমি তাঁর কাছে চেয়েছি দশ, তিনি আমাকে এক শ দিয়েছেন। আর তিশা যেহেতু কিছুদিন আগে তার বাবাকে হারিয়েছে, তাই গল্পটা তাকেও খুব স্পর্শ করেছে। তিশাও দারুণ অভিনয় করেছে। আমি মুগ্ধ।’

নির্মাতা জানান, আগামী রোজার ঈদে কিংবা বাবা দিবসে একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বাবা তুমি কোথায়। এর আগে তারিক আনাম খান ও তানজিন তিশাকে নিয়ে ‘জেরিন ও জলের গল্প’ নামের একটি নাটক বানিয়েছিলেন প্রীতি দত্ত। সেটাই ছিল নির্মাতার প্রথম নাটক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত