
ভারতে চলছে ১৮তম লোকসভা নির্বাচন। আগামী ৭ মে অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের ভোটগ্রহণ। এই নির্বাচনকে ঘিরে ফেসবুক ও এক্সে (সাবেক টুইটার) ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পাঞ্জাবি–টুপি পরিহিত শ্মশ্রুমণ্ডিত এক ব্যক্তির মানববন্ধনে বক্তব্য দেওয়ার একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ওই ব্যক্তি বলেছেন, ভারতের চলমান নির্বাচনে কংগ্রেস জিতে ক্ষমতায় এলে ঘরে ঘরে গিয়ে হিন্দুদের ইসলামের দাওয়াত দেবে মুসলমানেরা। ২৬ সেকেন্ডের ভাইরাল ভিডিওটিতে ওই ব্যক্তিকে মাইকে হিন্দি ভাষায় বক্তব্য দিতে শোনা যাচ্ছে।
অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ভিডিওটির সঙ্গে ভারতের চলমান নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ভিডিওটি ২০২১ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের দিনাজপুর থেকে ধারণ করা। ভিডিওতে হিন্দি ভাষায় বক্তব্য দেওয়া ওই ব্যক্তির নাম ড. সৈয়দ এরশাদ আহমাদ আল বুখারী। দিনাজপুরে তাঁর দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টার নামে একটি প্রতিষ্ঠান রয়েছে।
ভাইরাল ভিডিওটির ব্যাপারে খোঁজ নিয়ে দেখা যায়, ২০২১ সালের ৩০ এপ্রিল ভারতের কট্টর হিন্দুত্ববাদী পণ্ডিত স্বামী নরসিংহানন্দ সরস্বতীকে ‘মুবাহিলা’ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এই মানববন্ধনের আয়োজন করেছিলেন ড. সৈয়দ এরশাদ আহমাদ আল বুখারী। ওই মানববন্ধনের একটি ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে ওই সময় পোস্ট করেছিলেন তিনি। মানববন্ধনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তি করায় নরসিংহানন্দ সরস্বতীকে ‘মুবাহিলা’ চ্যালেঞ্জ এবং কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
‘মুবাহিলা’ বলতে কোনো ব্যক্তিকে তাঁর দাবি প্রমাণের আহ্বান জানানো হয়; তিনি মিথ্যাবাদী হলে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ বর্ষিত হবে এমন দোয়া বা প্রার্থনা করা হয়।
মানববন্ধনে ওই মাওলানা ভারত সরকারের উদ্দেশে বলেন, ‘নিজ দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং করোনা থেকে মুক্ত পেতে চাইলে ভারত সরকারকে অনতিবিলম্বে নরসিংহানন্দ সরস্বতীকে গ্রেপ্তার করতে হবে।’
৭ মিনিট ১৬ সেকেন্ডের পুরো ভিডিওয়ের কোথাও তিনি কংগ্রেস বা ভারতের নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে তাঁর এই বক্তব্য থেকেই খণ্ডিত অংশ কেটে নিয়ে ‘ভারতের চলমান নির্বাচনে কংগ্রেস জিতে ক্ষমতায় এলে ঘরে ঘরে গিয়ে হিন্দুদের ইসলামের দাওয়াত দেবেন মুসলমানেরা।’ এমন গল্প জুড়ে দিয়ে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে।
এ নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের দুটি ফ্যাক্টচেক প্রতিষ্ঠান ফ্যাক্টলি ও দ্য কুইন্ট।
নরসিংহানন্দ সরস্বতী কে?
বিবিসিতে ২০২২ সালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, নরসিংহানন্দ সরস্বতীর পুরো নাম জাতি নরসিংহানন্দ স্বরস্বতী। ওই সময় তিনি ভারতের উত্তর প্রদেশের প্রভাবশালী দাসনা দেবী মন্দিরের পুরোহিত ছিলেন।
তিনি দেশটির উত্তরাখণ্ডের হরিদ্বার শহরে ডানপন্থী হিন্দু নেতাদের মধ্যে যারা প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানিয়েছিলেন তাঁদের একজন। তাঁর বিরুদ্ধে ভারতীয় মুসলমানদের ‘দানব’ এবং তাঁদের ‘নির্মূল’ করার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। তিনি ‘ইসলাম মুক্ত’ ভারত প্রতিষ্ঠারও স্বপ্ন দেখেন।
ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে তাঁর বেশ সখ্য রয়েছে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গাঁজা ব্যবসায়ীকে শাস্তি দিচ্ছেন মাদারীপুরের নতুন এমপি—এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে মারধর করতে দেখা যায়। মুহূর্তেই এটি ভাইরাল হয়ে যায়।
২ দিন আগে
‘তারেক রহমানের প্রধানমন্ত্রীর শপথ পাঠ আমি করাতে আগ্রহী—মিজানুর রহমান আজহারী’ (বানান অপরিবর্তিত) দাবিতে ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া এই পোস্টে দাবি করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ
৩ দিন আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫ বছর পর ভোট দিয়েছেন।
৪ দিন আগে
‘নির্বাচনে জাল ভোট পড়েছে ২১.৪ শতাংশ: টিআইবি’ দাবিতে নাগরিক টিভির একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নাগরিক টিভি-র এ সংক্রান্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটের ২১ শতাংশ জাল ভোট পড়েছে। নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণের ভিত্তিতে বিভিন্ন অসঙ্গতি
৪ দিন আগে