সংবাদটি সবার জন্য নয়। যাদের ডায়াবেটিস আছে, শুধু তাদের জন্য প্রযোজ্য। আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বা এডিএ জানিয়েছে, ফল ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিডেন্টে পরিপূর্ণ হলেও কিছু ফলে উচ্চমাত্রার চিনি ওো শর্করা থাকে।
ফলে ডায়াবেটিসের রোগীদের জন্য এগুলো সতর্কতার সঙ্গে খেতে হবে। কারণ, এডিএ জানাচ্ছে, ফলে আঁশের পরিমাণ বেশি থাকে এবং এগুলো রক্তপ্রবাহে চিনির শোষণ ধীর করে দেয়। নির্দিষ্ট শ্রেণির ফল রক্তে শর্করার মাত্রা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে।
চিনিসমৃদ্ধ ফল
তরমুজ, আঙুর, আম, চেরি ও কলা হলো উচ্চ চিনিযুক্ত ফল। তবে এগুলো ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিডেন্টের গুরুত্বপূর্ণ উৎস, যা সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে। এসব ফল আঁশ জোগায়, যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে।
ডায়াবেটিসের রোগীদের এগুলো খাওয়া বন্ধ করার দরকার নেই। কিন্তু এগুলো খেতে হবে সতর্কতার সঙ্গে। এডিএ এই ফলগুলো খাওয়ার পরামর্শ দিয়েছে প্রোটিনসমৃদ্ধ বা চর্বিযুক্ত খাবারের সঙ্গে যুক্ত করে। যেমন গ্রিক দইয়ের সঙ্গে বেরি বা বাদাম অথবা মাখনের সঙ্গে আপেল। এভাবে একত্র করে খাওয়া রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করে।
শর্করা বা কার্বোহাইড্রেট-সমৃদ্ধ ফল
শর্করা বা কার্বোহাইড্রেট একটি অপরিহার্য ম্যাক্রোনিউট্রিয়েন্ট। এটি সামগ্রিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতিরিক্ত শর্করা গ্রহণ রক্তে এর মাত্রাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। যেসব ফলে উচ্চমাত্রার শর্করা রয়েছে:
• লাল আঙুর: ২০.২ গ্রাম
• কলা: ২০.১ গ্রাম
• আপেল: ১৫.৬ গ্রাম
• আম: ১৫ গ্রাম
• আনারস: ১৩.১ গ্রাম
উচ্চ শর্করা থাকলেও এই ফলগুলো ভিটামিন, খনিজ ও অন্যান্য পুষ্টিসমৃদ্ধ। যাঁরা শর্করা গ্রহণ সীমিত করতে চান, তাঁদের জন্য এ ফলগুলো সতর্কভাবে খাওয়া ভালো, যাতে পরিমাণ বেশি হয়ে না যায়।
শুকনা ফল
শুকানো ফলে পানির অংশ খুবই কম থাকে। এতে ফলের তাজা অংশের তুলনায় চিনির ঘনত্ব বেড়ে যায়। কিছু শুকনা ফল, যেগুলো স্বাদ বাড়াতে মিষ্টি করা হয়, সেগুলোও রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। উচ্চ চিনিযুক্ত শুকনো ফলের মধ্যে রয়েছে অ্যাপ্রিকট, আনারস, কিশমিশ ও খেজুর। এডিএ জানাচ্ছে, চিনিমুক্ত শুকনা ফল বাদামের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে। বাদামে চর্বি, আঁশ ও প্রোটিন থাকে বলে হজম ধীর করে দেয় এবং রক্তে হঠাৎ শর্করার মাত্রা বেড়ে যাওয়ায় বাধা দেয়।
সিরাপ মেশানো টিনজাত ফল
যোগ করা চিনিযুক্ত শুকনা ফলের মতো সিরাপ মেশানো টিনজাত ফলে প্রায়ই উচ্চ পরিমাণে অতিরিক্ত চিনি থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, সিরাপে প্যাক করা এক কাপ ফলে প্রায় ৬ দশমিক ৫ চা-চামচ অতিরিক্ত চিনি থাকতে পারে। তাই এ ধরনের ফল নিয়ন্ত্রিতভাবে খাওয়ার পরামর্শ দিয়েছে এডিএ।
সূত্র: ইভেন এক্সপ্রেস

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
১ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে