প্রতি চারজন মানুষের মধ্যে একজন চোখের কোনো না কোনো প্রকার অ্যালার্জিজনিত সমস্যায় ভুগে থাকে। এটি খুবই সাধারণ অসুখ, তবে ছোঁয়াচে নয়।
কোনো জিনিসের প্রতি শরীরের অতি সংবেদনশীলতা থাকলে ওই বস্তু বা জিনিস শরীরের সংস্পর্শে এলে অতি দ্রুত কিছু উপসর্গ তৈরি হয়। যেমন ত্বক লাল হয়ে যায়, চুলকায়, ফুলে যায়, পানি পড়ে ইত্যাদি। যখন অ্যালার্জি সৃষ্টিকারী বস্তু চোখের সংস্পর্শে আসে তখন চোখেও একই প্রতিক্রিয়া হয়। একে চোখের অ্যালার্জি বা অ্যালার্জিক কনজাংটিভাইটিস বলা হয়। তবে চোখের অন্যান্য অসুখ আর চোখের অ্যালার্জি এক নয়।
অ্যালার্জি কেন হয়
যেসব পদার্থ অ্যালার্জি তৈরি করে, সেগুলোকে বলে অ্যালার্জেন। সেগুলো চোখের সংস্পর্শে গেলে তৈরি হয় চোখের অ্যালার্জি।
চোখের যত অ্যালার্জি
চোখে সাধারণত ৬ ধরণের অ্যালার্জি হয়ে থাকে।
সিজনাল অ্যালার্জিক কনজাংটিভাইটিস
এটিতেই মানুষ আক্রান্ত হয় বেশি। বিশেষ বিশেষ ঋতুতে এর প্রকোপ বাড়ে। যেমন, শীতের শেষে। বাতাসে ভেসে বেড়ানো ফুলের রেণু, ধুলাবালি ইত্যাদি অ্যালার্জেন চোখ ও নাকের সংস্পর্শে আসার কারণে এটি
হতে পারে।
রোগের লক্ষণ
পেরেনিয়াল অ্যালার্জিক কনজাংটিভাইটিস
সারা বছর ধরেই এ রোগটি কমবেশি হতে দেখা যায়। সাধারণত লেপ, তোশক, কাঁথা ইত্যাদি থেকে চোখের এই অ্যালার্জি হয়ে থাকে। লক্ষণ কমবেশি সিজনাল কনজাংটিভাইটিসের মতোই।
ভারনাল কেরাটো-কনজাংটিভাইটিস
শীতের শেষের দিকে, ফেব্রুয়ারি-মার্চে, রোগটি বেশি হয়। এতে সাধারণত ছোটরা বেশি আক্রান্ত হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমতে থাকে। তিনজন শতাংশ এ রোগে আক্রান্ত হয়ে থাকেন। এ রোগে যাঁরা আক্রান্ত হন, তাঁদের অনেকের আবার হাঁপানি, চর্মরোগ ইত্যাদি থাকে। কর্নিয়া ঘোলা হয়ে দৃষ্টিশক্তি কমে যেতে পারে।
রোগে লক্ষণ
অ্যাটপিক কেরাটো-কনজাংটিভাইটিস
সাধারণত বয়স্ক মানুষ এতে বেশি আক্রান্ত হয়। আগে থেকেই যাঁদের ত্বকের প্রদাহ বা ডার্মাটাইটিস থাকে, তাঁদের রোগটি হওয়ার ঝুঁকি বেশি। সারা বছরই রোগটি হতে দেখা যায়।
রোগের লক্ষণ
রোগের লক্ষণ
জায়ান্ট প্যাপিলারি কনজাংটিভাইটিস
কন্ট্যাক্ট অ্যালার্জির একটি মারাত্মক ধরন এটি।
রোগের লক্ষণ
যাঁদের বেশি হয়
পারিবারিকভাবে যাঁদের হাঁপানি, চর্মরোগ, সর্দিজ্বর ইত্যাদি বেশি হওয়ার ইতিহাস থাকে, তাঁরা অন্যদের চেয়ে বেশি মাত্রায় চোখের অ্যালার্জিজনিত সমস্যায় ভোগেন। তবে চোখের কোনো কোনো অসুখও অনেক সময় অ্যালার্জি বলে মনে হতে পারে। এ ধরনের অসুখের মধ্যে আছে চোখ ওঠা, আঘাতজনিত চোখের প্রদাহ ইত্যাদি।
চিকিৎসা
চোখের অ্যালার্জিজনিত সমস্যায় চিকিৎসার চেয়ে প্রতিরোধই উত্তম।
এ জন্য–
স্বল্পমেয়াদি চিকিৎসা হিসেবে সাধারণত চোখের ড্রপ ও অ্যালার্জি প্রতিরোধী ওষুধ প্রয়োগ করা হয়। এতে ভালো না হলে দীর্ঘমেয়াদি চিকিৎসা গ্রহণ করতে হয়। কখনো কখনো চোখের কর্নিয়া ঠিক রাখতে চোখের কৃত্রিম পানি ড্রপ হিসেবে নিয়মিত দিতে হয়। তবে আগে থেকেই যাঁদের চোখের অসুখ,
যেমন গ্লকোমা, ছানি কিংবা রেটিনাইটিস আছে, তাঁদের ক্ষেত্রে নাক বন্ধ ভাব দূর করার ওষুধ বা ডিকনজাস্ট্যান্ট দেওয়ার ক্ষেত্রে
সতর্ক থাকতে হবে।
চোখের অ্যালার্জির পরিণতি
লেখক: সাবেক ফ্যাকাল্টি ও প্রশিক্ষক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র এবং কনসালট্যান্ট, আঞ্জুমান ভিশন কেয়ার, চট্টগ্রাম
এই সম্পর্কিত পড়ুন:

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৯ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে