লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনা মূল্যে ডায়াবেটিস চিকিৎসা কর্মসূচি ২০২৪ পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রাজধানীর পুরানা পল্টন মোড়ে হোটেল মেট্রোপলিটন সংলগ্ন স্থানে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার প্রায় দুই শতাধিক মানুষের মধ্যে ডায়াবেটিস চিকিৎসা সেবা ও সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশের লায়ন্স ক্লাব অব ঢাকা রিজেন্সির আমন্ত্রণে সাড়া দিয়ে এই প্রথম অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরাম, আগরতলা ও বাংলাদেশের লায়ন্স ক্লাব অব ঢাকা রিজেন্সি, ঢাকা সাউথ ও লিও ক্লাব অব ঢাকা রিজেন্সির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৩১৫ বি ১-এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ আশরাফ এইচ খান হীরা এম জে এফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ লুৎফর রহমান এম জে এফ,১ম ভাইস গভর্নর লায়ন এ কে এম সরওয়ার জাহান জামিল এম জে এফ,২য় ভাইস গভর্নর লায়ন খন্দকার মাজহারুল আনোয়ার শাজাহান এম জে এফ, লায়ন্স ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল নুরের রহমান, ঢাকা রিজেন্সি ক্লাব সভাপতি আশরাফুল ইসলাম শামীম, ক্লাব সম্পাদক রাশেদুল ইসলাম, ক্লাব কোষাধ্যক্ষ মুক্তারুদ্দিন মতি, লায়ন, লিও ক্লাবের সদস্যরা ও ঢাকা সাউথের প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম, সদ্য সাবেক প্রেসিডেন্ট ইমরানুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ অনেকে।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঢাকায় এসেছেন ভারতের ত্রিপুরা রাজ্য থেকে অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের সম্পাদক এবং এই কর্মসূচির সমন্বয়কারী শ্রী প্রণব বনিক, ফোরামের কার্যকরী সভাপতি সুশান্ত কুমার সেন, সহসভাপতি কৃষ্ণপদ দেবনাথ, কার্যকরী সদস্য দেবাশীষ নাথ, রনেন্দ্র কুমার বর্মণ, ইন্দ্রজিৎ পাল, সদস্য শ্রীমতী লিপি, গুপ্ত সেন শ্রীমতী, মিনা ভৌমিক দেবনাথ, শ্রীমতী সীমা বর্মণ, শ্রী তপন শুক্ল বৈদ্য, শ্রী অনিন্দ্য সেন ও মিস স্পন্দিতা সেনসহ ১২ জনের টিম।

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৪ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে