বিয়ের আগে জিন পরীক্ষা বাধ্যতামূলক করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই)। দেশটির স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় (এমওএইচএপি) বলেছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে হবু দম্পতির জিন পরীক্ষা বাধ্যতামূলক করা হবে।
সম্প্রতি আরব আমিরাতের জিনোম কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী সরকারের বার্ষিক বৈঠকে এ বিষয়টি অনুমোদিত হয়।
২০২২ সাল থেকে ৮০০ জনেরও বেশি দম্পতি এই প্রকল্পের পরীক্ষামূলক পর্যায়ে অংশ নিয়েছেন। পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ৮৬ শতাংশ দম্পতি জিনগতভাবে সামঞ্জস্যপূর্ণ ছিলেন। তবে ১৪ শতাংশের ক্ষেত্রে কিছু ব্যত্যয় দেখা গেছে।
এই প্রকল্পের আওতায়, ২০২৫ সালে নতুন পরীক্ষায় ৫৭০টি আলাদা জিন এবং ৮৪০ টিরও বেশি স্বাস্থ্য সম্পর্কিত ঝুঁকি মূল্যায়ন করা হবে। এর ফলে দম্পতিরা পরিবার পরিকল্পনার সময় তাঁদের স্বাস্থ্য সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন বলে মনে করা হচ্ছে।
আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ আমিরাতের ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য রক্ষা ও টেকসই সুস্থ জীবন নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জিন পরীক্ষার মাধ্যমে উত্তরাধিকারসূত্রে পাওয়া রোগের ঝুঁকি চিহ্নিত করে প্রাথমিক চিকিৎসার সুযোগ তৈরি হবে। এ ছাড়া এর সাহায্যে আমিরাতের জাতীয় জিনোম স্ট্র্যাটেজি একটি সমন্বিত জেনেটিক ডেটা সিস্টেম গড়ে তুলবে।
বুর্জিল মেডিকেল সিটির জেনেটিকস ক্লিনিক্যাল কনসালট্যান্ট ড. আইমান এল–হাত্তাব জেরুজালেম পোস্টকে বলেছেন, জিন পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি জন্মসূত্রে আসা রোগ যেমন–থ্যালাসেমিয়া শনাক্ত করতে সহায়তা করে।
২০২৩ সালের অক্টোবরে আবুধাবিতে এই প্রকল্প চালু হয়। সফলতা বিবেচনায় ২০২৫ সাল থেকে পুরো আরব আমিরাতে প্রকল্পটি চালু করার সিদ্ধান্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ আমিরাতি নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বংশগত রোগের ঝুঁকি কমাবে।

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৪ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে