হৃদ্রোগের চিকিৎসায় ব্যবহৃত ছয় ধরনের রিংয়ের (স্টেন্ট) দাম কমানো হয়েছে। গত মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের বহুল ব্যবহৃত রিংয়ের দাম প্রায় ৪৩ শতাংশ কমানো হয়েছে।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের একটি সূত্র আজকের পত্রিকাকে জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান মেডট্রোনিকের ‘রেজুলেট ইন্টিগ্রেটি’ রিং আগে বিক্রি হতো ৮৮০ ডলার। দাম কমিয়ে সেটিকে ৫০০ ডলারে আনা হয়েছে। ‘রেজুলেট অনিক্স’ রিংয়ের দাম ১ হাজার ১৫০ ডলার থেকে ৯০০ ডলারে আনা হয়েছে এবং রেজুলেট অনিক্স ট্রকোর দাম ৪৫০ ডলার নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া সভায় সিদ্ধান্ত হয় ইউরোপীয় ইউনিয়ন (সিই) অনুমোদিত কোনো রিং যদি একই সঙ্গে এফডিএ অনুমোদিত হয় তাহলে সেটির দাম হবে ৪৫০ থেকে ৫০০ ডলার। ইউরোপীয় ইউনিয়ন (সিই) অনুমোদিত কোনো রিং যদি একই সঙ্গে জাপানি সংস্থার অনুমোদিত হয়, তাহলে সেটির দাম ৪০০ থেকে ৪৫০ ডলার এবং জাপান বা ইউরোপীয় ইউনিয়ন অনুমোদিত নয়, এমন মানসম্পন্ন রিংয়ের দাম হবে ৩০০ থেকে ৩৫০ ডলার।
ঔষধ প্রশাসনের সূত্রটি জানায়, মূল্য সমন্বয়-সংক্রান্ত ওই সভায় অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমান, বর্তমান পরিচালক অধ্যাপক মীর জামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক ডা. জুলফিকার আলী লেলিন উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
২ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে