খাবারের বিভিন্ন সমস্যার কারণে অনেকেরই বদহজম হয়। এতে ঘাবড়ে না গিয়ে ঘরোয়া উপায়ে সমাধান করতে পারেন।
আদা
আদা অনেক কিছুর জন্যই উপকারী। আদা দূর করতে পারে বদহজমের সমস্যাও। পানি গরম করে তাতে ২ চামচ আদার রস, ১ চামচ লেবুর রস ও লবণ মিশিয়ে নিন। এরপর এই পানি অল্প অল্প করে খান। দ্রুত মিলবে আরাম।
চিনি-লেবুর শরবত
বদহজমে অন্যতম উপকারী হলো চিনি-লেবুর শরবত। এক গ্লাস পানিতে চিনি, এক চিমটি লবণ ও লেবুর রস দিয়ে এই শরবত তৈরি করা যায়। এটি পান করলে বদহজমে আরাম মিলবে সহজে।
দই
বদহজম হলে আমাদের অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াগুলো পেট থেকে বের হয়ে যায়। সে কারণে কোনো খাবারই ঠিকভাবে হজম হয় না। দই অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার জোগান দেয়। সে কারণে দই খেলে পেট দ্রুত ঠিক হয়। তাই বদহজম থেকে সেরে ওঠার জন্য দই খেতে পারেন।
কলা
পেট ভালো রাখতে কলার জুড়ি নেই। এতে থাকে প্রচুর পটাশিয়াম আর পেকটিন। পেকটিন দ্রবণীয় আঁশ বলে দ্রুতই পেট ঠিক করে দেয়। তাই বদহজম দেখা দিলে কলা খান।

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৬ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে