সমুদ্রপাড়ে সবাই কেন ডাব খায় ভেবে দেখেছেন? তীব্র রোদের সময় শরীর পানি শূন্য হয়ে যায়। ফলে দুর্বল লাগে। এমন সময় ডাবের পানি ক্লান্তি দূর করে। আরও কিছুক্ষণ রোদের মধ্যে থাকার শক্তিও জোগায়। আর নিয়মিত ডাবের পানি পানের উপকারিতা তো আছেই। এটি ত্বক, হৃৎপিণ্ড, রক্তচাপ ঠিক রাখতে ও হজমে সহায়তা করে।
তারুণ্য ধরে রাখে
বয়স ধরে রাখতে ডাবের পানি বেশ উপকারী। ত্বক টান টান রাখতে প্রতিদিন ডাবের পানি পান করা ভালো। ব্রণ ও অন্যান্য ত্বকের সমস্যা থেকেও মুক্তি দেয় ডাবের পানি।
চুল পড়া রোধ
চুল পড়া রোধে ডাবের পানি খেতে পারেন। এটি চুলের গোড়া শক্ত করে। ডাবের পানিতে থাকা ভিটামিন, মিনারেলস, অ্যামিনো অ্যাসিড চুলের স্বাস্থ্যও ভালো করে।
হজমক্ষমতা বাড়ায়
শরীরে সোডিয়ামের পরিমাণ বেশি হলে অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। এই সমস্যার সমাধান করে ডাবের পানি। ফাইবার থাকায় এটি হজমে সহায়তা করে।
পানিশূন্যতা রোধ করে
পানিশূন্যতা দূর করে বলে ডায়রিয়ার সময় ডাবের পানি পান করা হয়। পানিশূন্যতা দেখা দিলে শরীর থেকে অনেক উপাদান বের হয়ে যায়। সেই ঘাটতি পূরণ করে ডাবের পানি।
হাড় শক্ত করে
হাড় শক্ত করা ও হাড়ের ঘনত্ব বাড়াতে সহায়তা করে ডাবের পানি। হাড়ক্ষয় রোগ, যেমন আর্থরাইটিস প্রতিরোধে ডাবের পানি পান করা জরুরি।
সতর্কতা
ডাবের পানির উপকারিতা বলে শেষ করা যায় না। তবে ডাবের পানিতে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে। ফলে কিডনি রোগীদের জন্য ডাবের পানি ক্ষতির কারণ হতে পারে।
আরও পড়ুন:

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
২ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে