বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে শুরু হলো কিডনি ট্রান্সপ্লান্ট। পিরোজপুরের সুজন রায়ের (৪২) কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এ সেবা কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক রেনাল ট্রান্সপ্লান্ট সার্জন ডা. মো. হাবিবুর রহমান দুলালের নেতৃত্বে প্রায় ২৫ জন চিকিৎসক এই প্রতিস্থাপন কার্যক্রমে অংশ নেন। সুজনকে কিডনি দিয়েছেন তাঁর ভাই সুসেন রায় (৩১)। তাঁরা দুজনেই বর্তমানে সুস্থ আছেন।
আজ সোমবার বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সুপার স্পেশালাইজড হাসপাতালে কিডনি প্রতিস্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি সুপার স্পেশালাইজড হাসপাতালকে ‘স্বাস্থ্য খাতের পদ্মাসেতু’ উল্লেখ করে বলেন, ‘ক্যানসার, হৃদ্রোগ, স্ট্রোক, অর্গান ট্রান্সপ্লান্ট—এ ধরনের চিকিৎসা পেতে দেশের বাইরে যেতে হবে না। দেশের অর্থ বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার প্রয়োজন নাই।’
তিনি বলেন, ‘সুপার স্পেশালাইজড হাসপাতালে রয়েছে বিশ্বমানের ৫টি সেন্টার। রয়েছে দেশের সেরা অপারেশন থিয়েটার। এই হাসপাতালের প্রয়োজনীয় জনবল নিয়োগের পর দেশের চিকিৎসাসেবা দানে বিশেষ করে সর্বাধুনিক উন্নতমানের চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। কয়েক শত কোটি টাকা বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।’
এ সময় অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল জানান, বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত ছয় শতাধিক রোগীর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে ৮ জন ভর্তি রোগীসহ ৩০ জন কিডনি প্রতিস্থাপনের অপেক্ষায় আছেন। দেশের সবচেয়ে আধুনিক অপারেশন থিয়েটার থাকায় এখানে সপ্তাহের ৬ দিনই প্রতিস্থাপন সংক্রান্ত ওটি কার্যক্রম পরিচালনা সম্ভব।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন—বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নার্সিং অনুষদের ডিন ও অ্যানেসথেসিওলজি বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত বণিক, কিডনি (নেফ্রোলজি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ইসতিয়াক আহম্মেদ শামীম প্রমুখ।

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৩ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে