প্রতিদিন চারপাশের নানা উপাদান থেকে বিষাক্ত পদার্থ আমাদের শরীরে প্রবেশ করে। এই দূষিত পদার্থ বা টক্সিন শরীরে প্রদাহ, চর্মরোগ, অ্যালার্জিসহ বিভিন্ন ধরনের রোগের ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। এ জন্য রক্ত পরিশোধনে নিয়মিত কিছু খাবার আমাদের খেতে হবে। সহজলভ্য কিছু খাবার আমাদের রক্ত পরিষ্কারে ভূমিকা রাখে।
আমলকী: আমলকীকে অ্যান্টিঅক্সিডেন্টের রাজা বলা হয়। এতে আছে প্রচুর ভিটামিন ‘সি’ ও ক্রোমিয়াম। এই উপাদানগুলো রক্ত পরিশোধনে বেশ ভালো
কাজ করে।
সবুজ তিতা শাকসবজি: শরীরকে ডিটক্স করতে তিতা সবুজ শাকসবজির বিকল্প নেই। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো করলা, পাটশাক, নিমপাতা ইত্যাদি। চীনারা লিভার পরিষ্কারের জন্য সবচেয়ে শক্তিশালী বলে মনে করে তিতা সবুজ শাকসবজি।
পানি: সারা দিন পর্যাপ্ত পানি পান করতে হবে। কারণ, পানি রক্তের আর্দ্রতা বজায় রাখে এবং অনায়াসে টক্সিন পরিষ্কার করে। পর্যাপ্ত পানি কিডনিকে রক্ত থেকে বর্জ্য পরিশোধন করতে সাহায্য করে।
লেবুপানি: লেবুপানিতে ভিটামিন ‘সি’, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও তামা থাকে। এগুলো খাবার থেকে আয়রন ও ক্যালসিয়াম শোষণে সহায়তা করে। এটি মূত্রবর্ধক ও শরীরে টক্সিন বের করে দেয়।
হলুদ: হলুদে কারকিউমিন নামক একটি পলিফেনল আছে, যেটি প্রদাহরোধী উপাদান হিসেবে পরিচিত এবং অ্যান্টিব্যাকটেরিয়ার এজেন্ট। হলুদ পিত্তথলিতে পিত্ত উৎপাদন বাড়িয়ে লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। এ ছাড়া লিভার থেকে টক্সিন বের করতে সাহায্য করে এটি। এ জন্য খাদ্যতালিকায় হলুদ চা বা হলুদ দুধ রাখতে পারেন।
আনারস: আনারসে হজমকারী এনজাইম ব্রোমেলেন রয়েছে, যা কোলন পরিষ্কার করতে সাহায্য করে। এ ছাড়া আনারসে প্রদাহ প্রতিরোধী ক্ষমতা রয়েছে। ফলে এটি জয়েন্টের ব্যথা কমিয়ে টক্সিন বের করে রক্ত পরিষ্কারে বেশ কার্যকর ভূমিকা রাখে।
গাজর: গাজরে রয়েছে ভিটামিন এ, সি, কে, বি এবং প্রচুর পটাশিয়াম। এসব উপাদান শরীরকে দূষণমুক্ত এবং রক্ত পরিশুদ্ধ করে। এ জন্য সকালে নাশতার এক ঘণ্টা আগে বা পরে এক গ্লাস গাজরের রস পান করলে তা শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে।
কাঁচা রসুন: রসুনে আছে অ্যালিসিন সালফারযুক্ত যৌগ। এটি রক্তকে বিশুদ্ধ করতে এবং অন্ত্রকে ব্যাকটেরিয়া পরজীবী ও ভাইরাস থেকে মুক্ত থাকতে সাহায্য করে।
আপেল: আপেলে অনেক পুষ্টি উপাদান রয়েছে। তবে আপেল সিডার ভিনেগার পান করলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়। সকালে খালি পেটে আপেল সিডার ভিনেগারের সঙ্গে আধা চা-চামচ বেকিং সোডা মিশিয়ে পান করলে ভালো ফল পাওয়া যায়। তবে উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে পুষ্টিবিদের পরামর্শ নিতে হবে।
আদা: আদায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা রক্তের বিষাক্ত উপাদান দূর করতে সহায়তা করে। ইন্টারন্যাশনাল জার্নাল অব প্রিভেনটিভ মেডিসিন অনুসারে আদা বিশ্বের সেরা রক্ত পরিষ্কারকারী খাবার হিসেবে বিবেচিত হয়।
তুলসীপাতা: তুলসীপাতায় অ্যান্টিবায়োটিক গুণ রয়েছে। এই অ্যান্টিবায়োটিক রক্ত পরিশুদ্ধ করতে খুব উপকারী। এ জন্য দুটি তুলসীপাতা চিবিয়ে বা পানিতে সেদ্ধ করে নিয়মিত খেতে পারলে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে।
লিনা আকতার,পুষ্টিবিদ

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৬ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে