প্রশ্ন: শিশুদের নাক বন্ধে নাকের ড্রপ ব্যবহারে কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে?
পিন্টু খন্দকার, বরিশাল
দীর্ঘদিন নাকের ড্রপ ব্যবহার করার ফলে নাকের ভেতর জ্বালাপাড়া ও শুষ্কতা তৈরি হতে পারে। তাই প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার না করাই ভালো।
প্রশ্ন: আমার স্ত্রীর জরায়ুতে টিউমার। জরায়ুতে টিউমার হলে কি সন্তান ধারণে কোনো সমস্যা হতে পারে?
ফয়সাল সিদ্দিক, ঢাকা
জরায়ুতে কোন ধরনের টিউমার আছে তার ওপর নির্ভর করে সন্তান ধারণে সমস্যা হবে কি না। জরায়ুর ভেতরের স্তরে টিউমার হলে এবং সেটি বা সেগুলো যদি বড় হয়, তাহলে ভ্রূণ জরায়ুতে স্থাপনে বাধাপ্রাপ্ত হতে পারে। গর্ভাবস্থায় এই টিউমার আকারে আরও বড় হয়। এ ছাড়া এ ধরনের টিউমার অনিয়মিত ও ব্যথাযুক্ত মাসিকের কারণ হয়ে থাকে বলে সন্তান ধারণে সমস্যা হতে পারে।
প্রশ্ন: মেয়ের বয়স সাড়ে ১২ বছর। এখনো মাসিক হয়নি। কী করণীয়?
ফাতেমা বেগম, ঢাকা
আপনার মেয়ের বয়স অনুযায়ী ওজন, উচ্চতা ও অন্যান্য শারীরিক গঠন ঠিক থাকলে অপেক্ষা করুন। আর তা না হলে নিকটস্থ হরমোন রোগ বিশেষজ্ঞ বা মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
প্রশ্ন: সব সময় জুতা পরায় পায়ের আঙুলগুলোতে কালো দাগ পড়েছে; বিশেষ করে অনামিকা ও কনিষ্ঠ আঙুলে কড়া পড়ে গেছে। আমি চাকরি করি। ফলে শরীরের যত্ন নেওয়ার সময় খুব একটা পাই না। এমন অবস্থায় দাগ মুছে ফেলতে করণীয় কী?
জিন্নাত আরা ঋতু, ঢাকা
আপনি আরামদায়ক ও নরম জুতা ব্যবহার করুন। ত্বক যেন শুষ্ক না থাকে, সে জন্য গ্লিসারিন বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। কোনো বিশেষ চর্মরোগের কারণে যদি এই পরিবর্তন হয়, তাহলে সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে।
পরামর্শ দিয়েছেন, ডা. তাহমিদা খানম, মেডিসিন বিশেষজ্ঞ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৬ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে