মাসিক শুরুর প্রথম কয়েক বছর বেশির ভাগ নারীই কয়েক দিন কিছুটা শারীরিক ও মানসিক অস্বস্তিতে ভোগেন। এর উপসর্গ হতে পারে বিভিন্ন ধরনের। ক্লান্তিবোধ, অবসাদ, মানসিক অস্থিরতা, কাজকর্মে ও চিন্তাভাবনায় ঠিকমতো মনোযোগী হতে না পারা ইত্যাদি। এ ছাড়া কোমরে বা তলপেটে এবং স্তনে ভারীবোধ, সামান্য ব্যথা অনুভব, কোষ্ঠকাঠিন্য এসব উপসর্গও থাকতে পারে। তবে এই উপসর্গগুলো কোন নারীর জন্য কতটা কষ্টকর হবে, তাঁর স্বাভাবিক কাজকর্মে কতটা ব্যাঘাত ঘটাবে, তা নির্ভর করে কয়েকটি বিষয়ের ওপর। সেগুলো হলো:
মাসিকের ব্যথা
মাসিক শুরু হওয়ার প্রথম দুই-চার বছর এ রকম ব্যথা খুব কম হয়। কারণ, এ সময় বেশির ভাগ ঋতুচক্রে ডিম্বাণু নিঃসরণ বা ওভিউলেশন হয় না। ১৮ থেকে ২১ বছরের নারীরা মাসিক শুরু হওয়ার সময় থেকে মাসিকের দুই-তিন দিন এ রকম ব্যথায় ভোগেন। কখনো কখনো ব্যথা শুরু হয় স্রাব শুরু হওয়ার আগে থেকে। এ ব্যথা সাধারণত তলপেটে, কোমরে, পিঠে ও পায়ে হয়ে থাকে। ব্যথা হতে পারে বেশি বয়সেও। কম বয়সের বেশির ভাগ নারীর এ ধরনের ব্যথার তীব্রতা সহ্যসীমার মধ্যে থাকে। এক শতে মাত্র একজন নারীর ক্ষেত্রে এ ব্যথার তীব্রতা বেশি হয়ে থাকে। সঙ্গে বমি বা জ্ঞান হারানোর মতো উপসর্গও থাকতে পারে।
কী করা উচিত
লেখক: সহকারী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজ

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৬ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে