ঢাকা: আমাদের দেশে বেশির ভাগ কিডনি রোগী অপুষ্টিতে ভোগেন। কিডনি রোগী মাছ, মাংস, ডিম, দুধ খেতে পারবেন না—এমন একটি ভ্রান্ত ধারণা আছে। বেছে বেছে খাবার খেতে গিয়ে বেশির ভাগ রোগী অপুষ্টিতে ভোগেন। কিডনির সমস্যা থাকলে নির্দিষ্ট কয়েকটি খাবার শুধু এড়িয়ে চলতে হবে। কারণ, সঠিক ডায়েট রক্তের ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়া নিয়ন্ত্রণে সাহায্য করে।
যেসব খাবার এড়িয়ে চলবেন
লবণ খাওয়া কমাতে হবে। বেশি খেলে শরীরে পানি জমে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে না।
• আচার, চিপস, শুঁটকি, সল্টেড বিস্কুট, মুড়ি, চানাচুর, সয়াসসে অতিরিক্ত লবণ থাকে। এসব খাবার খাদ্যতালিকা থেকে বাদ দিতে হবে।
• সব ধরনের কোমল পানীয় বাদ দিতে হবে।
• ঘি, মাখন, ডালডা, পনির, নারকেল তেল খাওয়া যাবে না।
• শুকনো ফল, যেমন: খেজুর, কিশমিশ ও কাজুবাদাম এড়িয়ে যেতে হবে।
• ক্যানড ফুড অর্থাৎ টিনজাত ও ফর্মুলা খাবার বাদ দিতে হবে।
• কোকো পাউডার দিয়ে বানানো কেক, চকলেট ও আইসক্রিম খাওয়া যাবে না।
• মাটির নিচের শাকসবজি, যেমন: আলু, কচু, মিষ্টি আলু খাওয়া যাবে না। পুঁইশাক, পালংশাক, সব ধরনের ডাল, কাঁঠালের বিচি, শিমের বিচিও বাদ দিতে হবে। তা না হলে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে।
• পটাশিয়ামসমৃদ্ধ খাবার, যেমন: ডাবের পানি, কলা, আঙুর ও নারকেল দিয়ে বানানো খাবার খাওয়া যাবে না। অ্যালোভেরা ও কামরাঙাও বাদ দিতে হবে।
• গাজর, পেঁয়াজ ও মুলা পরিমিত পরিমাণে খেতে হবে।
যেসব নিয়ম মানতে হবে
• যখন-তখন ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না।
• উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে।
• রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখুন।
• ধূমপান ও মদ্যপান করা যাবে না।
• ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।
• ঘুমাতে হবে পর্যাপ্ত পরিমাণে।
• দুশ্চিন্তা করা যাবে না।
• নিয়মিত রুটিন চেকআপ করাতে হবে।
লেখক: ডায়াবেটলজিস্ট অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশনিস্ট, মালিবাগ মেডিনোভা সার্ভিসেস

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৫ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে