দাঁতের ইনফেকশন অবহেলা করার সুযোগ নেই। কারণ, দাঁতে জীবাণুর সংক্রমণ দীর্ঘস্থায়ী হলে তা থেকে স্ট্রোক, হার্ট অ্যাটাক কিংবা ফুসফুসের মতো অঙ্গ আক্রান্ত হয়ে দেখা দিতে পারে জটিল সমস্যা।
• দাঁতে পেরিওডন্টাল ইনফেকশন (পেরিওডন্টাইটিস) যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে তা স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়।
• দাঁতের জীবাণু নিশ্বাসের মাধ্যমে ফুসফুস আক্রান্ত করতে পারে।
• দাঁতের ইনফেকশন বা পেরিওডন্টাইটিসের কারণে হৃদ্রোগের ঝুঁকি বেড়ে যায়।
• ডায়াবেটিস রোগীদের দাঁতের সংক্রমণ হলে তাদের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়।
• দাঁতের ইনফেকশন থাকা অবস্থায় কোনো রোগীর হার্ট, চোখ, কান, মস্তিষ্ক অপারেশন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
আমাদের মুখের ভেতরে বিভিন্ন ধরনের প্রায় সাত শ জীবাণুর বসবাস। এসব জীবাণু ঢোক গেলা এবং নিশ্বাস-প্রশ্বাসের মধ্য দিয়ে শরীরে প্রবেশ করে। শরীরের যেকোনো অঙ্গের মতো দাঁতের যত্নও খুব দরকার। তাই দাঁত ভালোভাবে সংরক্ষণ করতে নিয়মিত দাঁতের যত্ন যেমন নিতে হবে, তেমনি ডেন্টাল চেকআপও জরুরি।
লেখক: চিফ কনসালট্যান্ট (ডেন্টাল ইউনিট), আল-হেলাল স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা।

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৮ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে