ঢাকা: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাঁটুতে ব্যথা হওয়া একটি সাধারণ রোগ আমাদের দেশে। হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস বা বাত উপশমের জন্য সুনির্দিষ্ট কিছু থেরাপিউটিক এক্সারসাইজ বা ব্যায়াম কার্যকরী বলে প্রমাণিত। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে সম্পূর্ণ হাঁটু পরিবর্তনসহ অন্যান্য সার্জারি করা হচ্ছে। তবে সার্জারির পরপরই প্রয়োজন রোগীদের পুনর্বাসন, আর এ ক্ষেত্রে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের ভূমিকা গুরুত্বপূর্ণ। ফিজিওথেরাপি চিকিৎসক রোগীকে সুনির্দিষ্ট ব্যায়ামের মাধ্যমে ব্যথামুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারেন। ফলে হাঁটুর ব্যথা নিয়ে এখন আর চিন্তা নেই।
যা করতে হবে:
• তীব্র হাঁটু ব্যথা হলে ২-৩ দিনের জন্য পূর্ণ বা আংশিক বিশ্রাম নিতে হবে। কিন্তু বিছানায় সব সময় শুয়ে সম্পূর্ণ বিশ্রাম নেওয়া যাবে না।
• হাঁটুর যে পয়েন্টে ব্যথা হবে, সেখানে ব্যথানাশক জেল ব্যবহার করে ঠান্ডা সেক নিতে পারেন।
• যতটা সম্ভব স্বাভাবিক জীবনযাপন করতে হবে। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে (ব্যথা কমে গেলে সিজদাহ এবং হাঁটু ভাঁজ করে নামাজ পড়া যেতে পারে)। নামাজে হাঁটুর ওঠাবসা ও রুকুতে হাঁটুর অনেক ব্যায়াম হয়ে যায়।
• যেসব কারণে ব্যথা বাড়ে সেগুলো, যেমন: সিঁড়ি দিয়ে ওঠানামা করা, লো কমোডে বসা, লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকা ইত্যাদি বাদ দিতে হবে।
• ব্যথা কমার জন্য ডাক্তারের পরামর্শে ডাইক্লোফেনাক সোডিয়াম কিংবা নাপ্রক্সেনের মতো ব্যথানাশক ওষুধ খেতে হতে পারে।
• হাঁটু ফুলে থাকলে দিনে ৩-৪ বার ৫ অথবা ১৫ মিনিট করে বরফের ঠান্ডা সেক নিতে পারেন। আবার দীর্ঘদিনের পুরোনো ব্যথার ক্ষেত্রে দিনে ২ বার ২০ মিনিট করে গরম সেক নিতে হবে।
• হাঁটু ব্যথার তীব্রতা (৫০-৬০ শতাংশ) কমে গেলে স্বাভাবিকভাবে পা পুরোপুরি ভাঁজ এবং সোজা করতে হবে।
• হাঁটুর ওপরের মাংসপেশির শক্তি বাড়ানোর জন্য ২ বা ৩ কেজি ওজনের কোনো বস্তু পায়ের গোড়ালির সামনে বেঁধে চেয়ারে বসে পা সোজা এবং ভাঁজ করতে হবে। এটি ১০-১৫ বার করে প্রতিদিন ৩-৪ বেলা করা উচিত। এই ওজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়াতে হবে।
• পায়ে ভারী বস্তু বেঁধে উপুড় হয়ে শুয়ে হাঁটু ভাঁজ ও সোজা করতে হবে। এটি আগের ব্যায়ামের মতো দিনে ৩-৪ বেলা করতে হবে।
• সুষম খাবার ও এন্টিটক্সিক খাবার খেতে হবে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।
• নিয়মিত সুনির্দিষ্ট থেরাপিউটিক ব্যায়াম একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ ও তত্ত্বাবধানে করতে হবে। ভুলভাবে করলে ব্যথা বেড়ে যেতে পারে।
লেখক: সহযোগী অধ্যাপক ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট, সিআরপি, সাভার, ঢাকা।

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৮ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে