
কান পাকা ও পর্দা ফেটে যাওয়ার কথা আমরা প্রায়ই শুনে থাকি। এই সমস্যা দেখা দিলে কানে প্রচণ্ড ব্যথা হয়।
বেশিরভাগ ক্ষেত্রে কানের পর্দা সুস্থ থাকলে অল্প আঘাতে ফেটে যাওয়ার কথা নয়। যদি এ রকম ঘটে তাহলে বুঝতে হবে, কানের পর্দা আগে থেকেই অসুস্থ বা দুর্বল ছিল। অবশ্য কানের ওপর প্রচণ্ড আঘাত লাগলে সুস্থ পর্দাও ফেটে যেতে পারে। অল্প সর্দি কাশিতে কানের পর্দা ফেটে গিয়ে পুঁজ-পানি বের হওয়ার ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য। বয়স্ক রোগীদের বেশির ভাগ ক্ষেত্রেই ছোটবেলা থেকে কানের পর্দা দুর্বল থাকে। অথবা ক্রমাগত নাক বা সাইনাসের প্রদাহের কারণে বা ক্ষেত্রবিশেষে টনসিলের ক্রমাগত প্রদাহের কারণে কানের পর্দা দুর্বল হয়ে যায়।
উপসর্গ
প্রকারভেদ
সাধারণত কানের পর্দা ফাটা দুই রকমের হয়ে থাকে। একটিতে পর্দার সামনের অংশ ফুটো থাকে এবং অন্যটিতে কানের পর্দার পেছনের অংশটিতে ফুটো থাকে। পেছনের ফুটো সাধারণত মারাত্মক হয়ে থাকে। দীর্ঘদিন কানের পর্দা ফুটো থাকলে এবং ঘনঘন কানে সংক্রমণ হলে পর্দা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে।
করণীয়
চিকিৎসা শুরুর আগে রোগীদের কিছু বিষয়ে সচেতন হতে হবে।
কান খুব স্পর্শকাতর অঙ্গ। যাই ঘটুক না কেন নিজে কিছু না করে চিকিৎসকের পরামর্শ নিন।
লেখক: নাক, কান, গলা বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন
চেম্বার: ইএনটি সেন্টার
রোড-৩৫, হাউস-৩৮/এ, সানমার টাওয়ার-২
লেভেল-১৩, গুলশান-২, ঢাকা-১২১২।

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৬ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে