‘খুব চাপে আছি ভাই’—বর্তমান সময়ে বহুল প্রচলিত একটি সংলাপ। বিভিন্ন কারণেই মানুষ চাপে থাকে। ‘খুব চাপে আছি’ বলার মাধ্যমে মানুষ মূলত তাদের মন ও শরীরের ভেতরে সৃষ্ট একটি নেতিবাচক অবস্থাকে বোঝানোর চেষ্টা করে।
অতিরিক্ত মানসিক চাপে যা হতে পারে:
• বুক ধড়ফড় করা
• মাথা ও ঘাড়ে ব্যথা শুরু হওয়া
• রক্তচাপ বেড়ে যাওয়া
• মাংসপেশি শক্ত হয়ে যাওয়া
• মেজাজ খিটখিটে হয়ে যাওয়া
• প্রয়োজন না থাকা সত্ত্বেও একই কাজ বারবার করা
• মনোযোগ নষ্ট হয়ে যাওয়া
• সিদ্ধান্তহীনতায় ভোগা
• মাদকাসক্ত বা ধূমপায়ী হওয়া
• হজমে ও ঘুমে সমস্যা দেখা দেওয়া
চাপ দূরে রাখতে যা করবেন:
চাপ বোঝার চেষ্টা করুন
সব মানুষ একই রকম বিষয়ের প্রতি, একই রকমভাবে এবং একই মাত্রায় মানসিক চাপ অনুভব করেন না। তাই কোন বিষয়গুলোয়, কোন মাত্রায়, কখন ও কীভাবে মানসিক চাপ তৈরি হয়, সেগুলো বুঝতে চেষ্টা করতে হবে। সোজা কথায়, মানসিক চাপের উৎসগুলো খুঁজে বের করতে হবে। চাপের বিপরীতে মন ও শরীর প্রায়ই কী রকম প্রতিক্রিয়া করে, সেটা খেয়াল করুন এবং সেভাবে ব্যবস্থা নিন।
সমন্বয় করুন
অনেকে আছেন যাঁরা শুধু সময়কে ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারেন না। সে জন্য বিভিন্ন রকম চাপের সম্মুখীন হন। তাই সারা দিন বা পুরো সপ্তাহের সময়টা কীভাবে ব্যবহার করবেন, সেটার একটি পরিকল্পনা থাকলে সুবিধা পাবেন। দিন বা সপ্তাহ শেষে সেই পরিকল্পনা ও বাস্তবতার মধ্যে ফারাক থাকলে তার কারণগুলো বের করে ব্যবধান ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। এ ছাড়া কোনটা জরুরি, সেটা বুঝে কাজ করতে হবে।
বিকল্প চিন্তার চর্চা করুন
মানসিক চাপ মোকাবিলায় একটি ভালো কৌশল হলো বিকল্প চিন্তা করতে পারার ক্ষমতা। কোনো ঘটনা বা সময় অথবা পরিস্থিতিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাবতে পারলে চাপ অনেক কমে যাবে।
বর্তমানে থাকুন
বর্তমান একই সঙ্গে আমাদের অতীতে পরিণত হয় এবং ভবিষ্যতের ভিত্তি হিসেবে কাজ করে। আমাদের শরীর বর্তমানে অবস্থান করলেও মন অধিকাংশ সময় অতীত নতুবা ভবিষ্যৎকেন্দ্রিক বিষয়ের ভেতরে ঘুরপাক খায়। ফলে দেহ ও মনের মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে যায়। মন বর্তমানের ওপর মনোযোগী না হয়ে অতীতের ভেতরে ডুবে গেলে হতাশা, বিষণ্ণতা দেখা দেয় এবং ভবিষ্যতের ভেতরে ঘুরপাক খেলে উদ্বিগ্নতা, দুশ্চিন্তা দেখা দেয়। তাই দৈনন্দিন জীবনকে চাপমুক্ত রাখতে হলে মনকে বর্তমানের ভেতরে আবদ্ধ রাখার চেষ্টা করতে হবে।
লেখক: মনোবিজ্ঞানী, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৬ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে