
ওজন দ্রুত কমানোর জনপ্রিয় ডায়েট ইন্টারমিটেন্ট ফাস্টিং। দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয় এই ডায়েটে। এর ফলে শক্তির জন্য চর্বি পোড়াতে শুরু করে শরীর এবং ওজন কমতে শুরু করে। তবে এই ডায়েটের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এটি চুল গজানোর হার ধীর করে দেয়, ফলে চুলের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। এমনকি মাথায় টাকও পড়তে পারে।
জার্নাল ‘সেল’–এ প্রকাশিত একটি গবেষণায় ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের একটি পার্শ্বপ্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে। গবেষকেরা বলেন, ইন্টারমিটেন্ট ফাস্টিং চুল গজানোর গতি ধীর করে ফেলে। তারা ইঁদুরদের ওপর এর প্রভাব পরীক্ষা করেন। প্রথমে ইঁদুরের লোমগুলো ফেলে দেওয়া হয়। এরপর বিভিন্ন ইন্টারমিটেন্ট ফাস্টিং শিডিউলের আওতায় রাখা হয়। কিছু ইঁদুরকে একটি সময়সীমায় আবদ্ধ খাওয়ার (টিআরএফ) শিডিউলে রাখা হয়। এই শিডিউলে প্রতিদিন ৮ ঘণ্টা খাওয়ার সুযোগ দেয় এবং ১৬ ঘণ্টা অভুক্ত রাখা হয়। অন্যদিকে কিছু ইঁদুরকে প্রতিদিন বিরতি দিয়ে খাবার দেওয়া (এডিএফ) হয়।
গবেষকেরা দেখেন, এই ডায়েটে থাকা ইঁদুরদের চুল আংশিকভাবে গজানোর জন্য ৯৬ দিন সময় লেগেছিল। অপরদিকে স্বাভাবিক ডায়েটে থাকা ইঁদুরদের চুল ৩০ দিনে গজাতে শুরু করে। ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের ফলে শক্তির উৎস পরিবর্তিত হওয়ায় এই চুলের বৃদ্ধিতে পরিবর্তন ঘটে।
সাধারণ ইঁদুরের তুলনায় এই ইঁদুরগুলোর চুল গজানোর হার কম ছিল। এই গবেষণা পরিচালনা করেন চীনের ওয়েস্টলেক ইউনিভার্সিটির স্টেম সেল বায়োলজিস্ট বিং ঝাং। ইন্টারমিটেন্ট ফাস্টিং চুলের ফলিকল স্টেম সেল বা কোষগুলোতে (এইচএফসিএস)-কে কীভাবে প্রভাবিত করে, তা ঝাং উন্মোচন করেন।
এই কোষগুলো চুলের গজানোর জন্য দায়ী এবং শক্তির জন্য গ্লুকোজের ওপর নির্ভর করে। যখন ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে খাবার গ্রহণ সীমিত থাকে, তখন শরীর গ্লুকোজের পরিবর্তে শক্তির উৎস হিসেবে চর্বি ব্যবহার শুরু করে, ফলে রক্তে ফ্যাটি অ্যাসিড মুক্তি পায়।
এইচএফএসসির (চুলের ফলিকল স্টেম সেল) কাছে ফ্যাটি অ্যাসিড প্রক্রিয়া করার জন্য প্রয়োজনীয় ক্ষমতা নেই। ফলে অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি হয়। কোষগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এই স্ট্রেস, যে কারণে তাদের বৃদ্ধি ধীরগতিতে হয়ে যায়।
এ ক্ষেত্রে এইচএফএসসি কোষগুলো নিষ্ক্রিয় হয়ে যায়। আর নতুন চুল গজানো এই কোষগুলো সক্রিয়তার ওপর নির্ভর করে। স্বাভাবিক ডায়েটে ইঁদুরগুলোর এইচএফএসসি কোষগুলো লোম ফেলে দেওয়ার ২০ দিন পর সক্রিয় হতে শুরু করেছিল এবং চুল গজানো পর্যন্ত সক্রিয় ছিল। ইন্টারমিটেন্ট ফাস্টিং শিডিউলে থাকা ইঁদুরগুলো চুল গজানোর জন্য প্রয়োজনীয় এইচএফএসসি সেলগুলো দীর্ঘ সময় না খেয়ে খাকার ফলে অকার্যকর হয়ে গিয়েছিল।
গবেষকেরা দেখান, দীর্ঘ সময় না খেয়ে থাকায় চুলের ফলিকলগুলোর কাছে ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়ে, যা এইচএফএসসি কোষগুলোর মধ্যে ক্ষতিকর অক্সিজেন প্রজাতির (আরওএস) সৃষ্টি করে। এই অতিরিক্ত ক্ষতিকর অক্সিজেন কোষগুলোর জন্য ক্ষতিকর হয় এবং তাদের মৃত্যু ঘটায় (এপোপটোসিস)। এ ছাড়া মুক্ত ফ্যাটি অ্যাসিড মানব এইচএফএসসি কোষগুলোকে একইভাবে ল্যাবের পরিবেশে মারা যেতে বাধ্য করে।
তুলনামূলকভাবে, এপিডার্মাল স্টেম কোষগুলো (ত্বকের বাইরের স্তরটির সুরক্ষা জন্য দায়ী) ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের মাধ্যমে প্রভাবিত হয়নি। এই স্টেম সেলগুলোর আরেকটি বড় পার্থক্য হলো, এপিডার্মাল স্টেম সেলগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা বেশি থাকে। গবেষণায় দেখা যায়, ভিটামিন ই ত্বকে লাগানো এবং অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা জেনেটিকভাবে বাড়ানো হলে এইচএফএসসি কোষগুলোকে দীর্ঘ সময় বাঁচতে সাহায্য করেছে।
ইন্টারমিটেন্ট ফাস্টিং মানুষের মধ্যে একই ধরনের প্রভাব ফেলে কি না, তা জানতে ৪৯ জন সুস্থ তরুণের ওপরও গবেষণা পরিচালনা করা হয়। গবেষণায় দেখা যায়, ১৮ ঘণ্টার ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে থাকলে চুল গজানোর হার ধীরগতিতে হয়।
পরীক্ষায় দেখা যায়, স্বাভাবিকভাবে খাওয়া ব্যক্তিদের তুলনায় এই ডায়েটে থাকা ব্যক্তি চুলের গজানোর হার ১৮ শতাংশ কম ছিল। তবে এই প্রভাব নিশ্চিত করার জন্য বড় আকারের গবেষণা প্রয়োজন। কারণ, এই গবেষণার নমুনার আকার ছোট এবং সময়সীমা (১০ দিন) ছিল সীমিত।
তথ্যসূত্র: নেচার

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৪ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে