
বোতলজাত পানির চেয়ে সরাসরি ট্যাপের পানি পান করাই বেশি নিরাপদ হতে পারে বলে মত দিয়েছেন একদল মার্কিন পরিবেশবিজ্ঞানী। যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির নতুন এক গবেষণায় বোতলজাত পানিতে ট্যাপের পানির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি মাত্রায় মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক কণা পাওয়া গেছে।

দিনের শুরুতে ক্যানসারের ইমিউনোথেরাপি দিলে রোগীর বেঁচে থাকার সময় বাড়তে পারে বলে গবেষণায় উঠে এসেছে। এ বিষয়ে করা প্রথম র্যান্ডমাইজড কনট্রোলড ট্রায়ালে দেখা যায়, চিকিৎসা দেওয়ার সময়সূচি রোগীর ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের গঠন বদলে যাওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। এ সময় শরীরের চর্বি বাড়ে, আর পেশিশক্তি বা লিন মাসল ধরে রাখা হয়ে ওঠে কঠিন। এর ফলে ডায়াবেটিস, হৃদ্রোগ সহ নানা বিপাকীয় রোগের ঝুঁকি বেড়ে যায়।

গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গর্ভবতী নারীদের প্যারাসিটামল সেবন করা উচিত নয়, এতে ক্ষতি হয়। ট্রাম্প দাবি করেন, গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবন নিরাপদ নয় এবং এতে শিশুদের অটিজম, এডিএইচডি বা বিকাশজনিত সমস্যার ঝুঁকি বাড়ে। এই ওষুধ না গ্রহণের পক্ষে নারীদের ‘প্রাণপণে লড়াই’ করা উচিত।